প্যারিসে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কনস্যুলার-পাসপোর্ট সেবা মিলবে ২৫ জুলাই থেকে

ফ্রান্স ও মোনাকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে দূতাবাস ধারাবাহিকভাবে কাজ করছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) প্যারিসে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় প্রবাসী কমিউনিটির রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় রাষ্ট্রদূত চলতি বছরের ৩ জুন থেকে চালু হওয়া অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তি ও অপপ্রচারের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, নতুন এই ব্যবস্থা সেবাগ্রহীতাদের জন্য পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজ করবে। একই সঙ্গে তিনি প্রবাসীদের অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার এবং দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে ভূমিকা রাখার আহ্বান জানান। প্রবাসীদের বিভিন্ন পরামর্শের ভিত্তিতে রাষ্ট্রদূত কয়েকটি নতুন উদ্যোগেরও ঘোষণা দেন। এর মধ্যে অন্যতম হলো, ফ্রান্স সরকারের বৈধতা (রেগুলারাইজেশন) প্রক্রিয়ার আওতায় যেসব বাংলাদেশি অভিবাসী ইতোমধ্যে ফরাসি প্রেফেকচুরের অ্যাপ

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কনস্যুলার-পাসপোর্ট সেবা মিলবে ২৫ জুলাই থেকে
ফ্রান্স ও মোনাকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে দূতাবাস ধারাবাহিকভাবে কাজ করছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) প্যারিসে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় প্রবাসী কমিউনিটির রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় রাষ্ট্রদূত চলতি বছরের ৩ জুন থেকে চালু হওয়া অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তি ও অপপ্রচারের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, নতুন এই ব্যবস্থা সেবাগ্রহীতাদের জন্য পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজ করবে। একই সঙ্গে তিনি প্রবাসীদের অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার এবং দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে ভূমিকা রাখার আহ্বান জানান। প্রবাসীদের বিভিন্ন পরামর্শের ভিত্তিতে রাষ্ট্রদূত কয়েকটি নতুন উদ্যোগেরও ঘোষণা দেন। এর মধ্যে অন্যতম হলো, ফ্রান্স সরকারের বৈধতা (রেগুলারাইজেশন) প্রক্রিয়ার আওতায় যেসব বাংলাদেশি অভিবাসী ইতোমধ্যে ফরাসি প্রেফেকচুরের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, তাদের দ্রুত পাসপোর্ট প্রদানের লক্ষ্যে আগামী ২৫ জুলাই, ৮ আগস্ট ও ২২ আগস্ট বিশেষ কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনা করা হবে। দূতাবাস জানিয়েছে, ওই তিন দিন শনিবার কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সারাদিন পাসপোর্ট-সংক্রান্ত সেবা দেওয়া হবে। এ ছাড়া ১৬ জুলাই থেকে আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য নতুন স্লট উন্মুক্ত করা হবে। প্রতিদিনের মোট স্লটের অর্ধেক অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য বরাদ্দ থাকবে। বাকি অর্ধেক সংরক্ষিত থাকবে ১৫ মের আগে ইমেইলের মাধ্যমে আবেদনকারীদের জন্য। সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা রাষ্ট্রদূতের ঘোষিত এসব উদ্যোগকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন এই পদক্ষেপের ফলে পাসপোর্টসহ বিভিন্ন কনস্যুলার সেবা গ্রহণে প্রবাসীদের ভোগান্তি কমবে এবং দূতাবাসের সেবার প্রতি তাদের আস্থা আরও বাড়বে। মতবিনিময় সভায় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম এবং দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিলসহ অন্যান্য কর্মকর্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow