প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কারাগার থেকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শাহ আলম খন্দকার। মঙ্গলবার (৩০ জুন) কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে আবার তাকে কারাগারে পাঠানো হয়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১০টায় নিজ বাড়িতে মারা যান শাহ আলমের মা হালিমা বেগম (৭৫)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মায়ের মৃত্যুর পর শাহ আলমকে প্যারোলে মুক্তি দিতে তার পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা প্যারোলে মুক্তি পান শাহ আলম। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জানাজা শেষে আসামিকে আবার কারাগারে পাঠানো হয়েছে। আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কারাগার থেকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শাহ আলম খন্দকার।

মঙ্গলবার (৩০ জুন) কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে আবার তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১০টায় নিজ বাড়িতে মারা যান শাহ আলমের মা হালিমা বেগম (৭৫)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মায়ের মৃত্যুর পর শাহ আলমকে প্যারোলে মুক্তি দিতে তার পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা প্যারোলে মুক্তি পান শাহ আলম।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জানাজা শেষে আসামিকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow