প্রকাশ পেল বিপ্লব আহম্মেদের আবৃত্তির অ্যালবাম ‘কবিতায় বিপ্লব’
আবৃত্তির সঙ্গে ঘর বসতি বিপ্লব আহম্মেদের। তার কণ্ঠে কবিতা যেন আরামে নিজেকে মেলে ধরে। এবার প্রকাশ পেয়েছে প্রচারবিমুখ এই বাচিক শিল্পীর আবৃত্তির অ্যালবাম ‘কবিতায় বিপ্লব’। পাঁচ কবির পাঁচ কবিতা দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। কবিতাগুলো হলো- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর ‘বাতাসে লাশের গন্ধ’, নবারুণ ভট্টাচার্যের বিখ্যাত কবিতা ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না’, তারাপদ রায়ের ‘দারিদ্র্য রেখা’, আরিফ সামসুলের ‘জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন’ এবং সব্যসাচী লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘উত্তরাধিকার’। অ্যালবামের ‘বাতাসে লাশের গন্ধ’ আবৃত্তিটি সম্প্রতি প্রকাশ পেয়েছে প্রযোজনা সংস্থা আজব রেকর্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে। এটিসহ বাকি আবৃত্তিগুলোর সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। বিপ্লব আহম্মেদ বলেন, ‘আবৃত্তির সঙ্গে আমার সংসার পুরোনো। নীরবেই করছিলাম। প্রচারণা বা প্রকাশের তাগিদ বোধ করিনি। এবার মনে হলো এরকম কিছু করা দরকার। তাতে যদি কিছুটা হলেও মানুষ কবিতামুখী হয় সেটাই অনেক।’ তিনি জানান, বাকি চারটি আবৃত্তি প্রত্যেক সপ্তাহে ইউটিউবে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। ‘কবিতায় বিপ্লব’ নামের এ আবৃত্তির অ্যালবাম স্পটিফাইসহ
আবৃত্তির সঙ্গে ঘর বসতি বিপ্লব আহম্মেদের। তার কণ্ঠে কবিতা যেন আরামে নিজেকে মেলে ধরে। এবার প্রকাশ পেয়েছে প্রচারবিমুখ এই বাচিক শিল্পীর আবৃত্তির অ্যালবাম ‘কবিতায় বিপ্লব’।
পাঁচ কবির পাঁচ কবিতা দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। কবিতাগুলো হলো- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর ‘বাতাসে লাশের গন্ধ’, নবারুণ ভট্টাচার্যের বিখ্যাত কবিতা ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না’, তারাপদ রায়ের ‘দারিদ্র্য রেখা’, আরিফ সামসুলের ‘জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন’ এবং সব্যসাচী লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘উত্তরাধিকার’।
অ্যালবামের ‘বাতাসে লাশের গন্ধ’ আবৃত্তিটি সম্প্রতি প্রকাশ পেয়েছে প্রযোজনা সংস্থা আজব রেকর্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে। এটিসহ বাকি আবৃত্তিগুলোর সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।
বিপ্লব আহম্মেদ বলেন, ‘আবৃত্তির সঙ্গে আমার সংসার পুরোনো। নীরবেই করছিলাম। প্রচারণা বা প্রকাশের তাগিদ বোধ করিনি। এবার মনে হলো এরকম কিছু করা দরকার। তাতে যদি কিছুটা হলেও মানুষ কবিতামুখী হয় সেটাই অনেক।’
তিনি জানান, বাকি চারটি আবৃত্তি প্রত্যেক সপ্তাহে ইউটিউবে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। ‘কবিতায় বিপ্লব’ নামের এ আবৃত্তির অ্যালবাম স্পটিফাইসহ সকল অডিও প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে বলে জানান এ আবৃত্তিকার।
এমআই/বিএ/জেআইএম
What's Your Reaction?