প্রকাশনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলার বৈশাখী আয়োজন
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলার আয়োজনে গান-কবিতা-আড্ডার পর ইলিশ-পান্তা ভোজন অনুষ্ঠিত হয়েছে। রমনা পার্কের তেঁতুল তলায় দৈনিক পূর্বাভাসের ভারপ্রাপ্ত সম্পাদক মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক সালাহ উদ্দিন মাহমুদ। জাতীয় সাংস্কৃতিকধারার ব্যবস্থাপনায় এতে গান-কবিতা ও আলোচনায় অংশ নেন সাউন্ডবাংলার পরিচালক কথাশিল্পী শান্তা ফারজানা, কবি বিমল সাহা, মিথিলা ফারজানা লোপা, দৈনিক পূর্বাভাসের সহ-সম্পাদক কবি ওয়াজেদ রানা, জাতীয় সাংস্কৃতিকধারার সদস্য বেলায়েত বাবলু, হামিদুর রহমান, মো. উজ্জল, মো. বাবুল মিয়া প্রমুখ। আরও পড়ুননারী শিক্ষায় বেগম খালেদা জিয়া: সপ্তাহব্যাপী বই বিতরণ প্রধান অতিথির বক্তব্যে সালাহ উদ্দিন মাহমুদ বলেন, ‘নিবিড়ভাবে বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করার জন্য নতুন প্রজন্মের প্রতিনিধিদের আরও আন্তরিক হতে হবে। সাউন্ডবাংলা নিরেট দেশীয় সংস্কৃতিকে লালন করে যে উদ্যোগ গ্রহণ করেছে; সেই উদ্যোগকে আরও প্রশস্ত করতে পারলে অনেক বেশি মানুষ সম্পৃক্ত হবে বলে আমি মনে করি।’ সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, ‘আমাদের আজকের আয়োজন
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলার আয়োজনে গান-কবিতা-আড্ডার পর ইলিশ-পান্তা ভোজন অনুষ্ঠিত হয়েছে। রমনা পার্কের তেঁতুল তলায় দৈনিক পূর্বাভাসের ভারপ্রাপ্ত সম্পাদক মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক সালাহ উদ্দিন মাহমুদ।
জাতীয় সাংস্কৃতিকধারার ব্যবস্থাপনায় এতে গান-কবিতা ও আলোচনায় অংশ নেন সাউন্ডবাংলার পরিচালক কথাশিল্পী শান্তা ফারজানা, কবি বিমল সাহা, মিথিলা ফারজানা লোপা, দৈনিক পূর্বাভাসের সহ-সম্পাদক কবি ওয়াজেদ রানা, জাতীয় সাংস্কৃতিকধারার সদস্য বেলায়েত বাবলু, হামিদুর রহমান, মো. উজ্জল, মো. বাবুল মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সালাহ উদ্দিন মাহমুদ বলেন, ‘নিবিড়ভাবে বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করার জন্য নতুন প্রজন্মের প্রতিনিধিদের আরও আন্তরিক হতে হবে। সাউন্ডবাংলা নিরেট দেশীয় সংস্কৃতিকে লালন করে যে উদ্যোগ গ্রহণ করেছে; সেই উদ্যোগকে আরও প্রশস্ত করতে পারলে অনেক বেশি মানুষ সম্পৃক্ত হবে বলে আমি মনে করি।’
সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, ‘আমাদের আজকের আয়োজন শিল্প-সংস্কৃতি চর্চার অনন্য উদাহরণ হয়ে থাকুক। আশা করি আজ যারা এখানে উপস্থিত হয়েছেন; তারা অপসংস্কৃতি রুখে দিতে দৃঢ়ভাবে ভূমিকা রাখবেন।’
এসইউ
What's Your Reaction?