প্রকাশিত হলো শিল্প-সাহিত্যের কাগজ ‘ভিসুভিয়াস’

চর্যাপদ সাহিত্য একাডেমির পৃষ্ঠপোষকতায় কবি রফিকুজ্জামান রণির সম্পাদনায় প্রথমবারের মতো প্রকাশিত হলো শিল্প-সাহিত্যের কাগজ ‘ভিসুভিয়াস’। দেশের বিভিন্ন প্রান্তের লেখকদের লেখা ঠাঁই পেয়েছে প্রথম সংখ্যায়। এতে গল্প-কবিতা-প্রবন্ধের পাশাপাশি আছে অনুবাদ, আঞ্চলিক গান ও নাট্যকলা বিষয়ক লেখা। প্রচ্ছদ করেছেন আহমেদ ইউসুফ। প্রকাশনা সংস্থা ছিন্নপত্রের মাধ্যমে কাগজটি বাজারে এসেছে। আরও পড়ুন পাওয়া যাচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যে ব্যবহৃত বিদেশি শব্দের অভিধান ভিসুভিয়াসের সম্পাদক কবি রফিকুজ্জামান রণি বলেন, ‘ইতালির নেপলস উপসাগরীয় অঞ্চলের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম ‘ভিসুভিয়াস’। ইউরোপের মূল ভূখণ্ডে অবস্থিত একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ‘ভিসুভিয়াস’-এর নামানুসারে সাহিত্যের এ ছোটকাগজটির নামকরণ করা হলো।’ তিনি বলেন, ‘শিল্প-সাহিত্যের পথ কখনোই মসৃণ হয় না। পোড় খেতে খেতে এ পথে বিচরণ করতে হয়। পোড়-খাওয়া মানুষগুলোর সম্মানে এমন একটি নামকেই যথার্থ মনে করি আমরা।’ এসইউ

প্রকাশিত হলো শিল্প-সাহিত্যের কাগজ ‘ভিসুভিয়াস’

চর্যাপদ সাহিত্য একাডেমির পৃষ্ঠপোষকতায় কবি রফিকুজ্জামান রণির সম্পাদনায় প্রথমবারের মতো প্রকাশিত হলো শিল্প-সাহিত্যের কাগজ ‘ভিসুভিয়াস’। দেশের বিভিন্ন প্রান্তের লেখকদের লেখা ঠাঁই পেয়েছে প্রথম সংখ্যায়।

এতে গল্প-কবিতা-প্রবন্ধের পাশাপাশি আছে অনুবাদ, আঞ্চলিক গান ও নাট্যকলা বিষয়ক লেখা। প্রচ্ছদ করেছেন আহমেদ ইউসুফ। প্রকাশনা সংস্থা ছিন্নপত্রের মাধ্যমে কাগজটি বাজারে এসেছে।

ভিসুভিয়াসের সম্পাদক কবি রফিকুজ্জামান রণি বলেন, ‘ইতালির নেপলস উপসাগরীয় অঞ্চলের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম ‘ভিসুভিয়াস’। ইউরোপের মূল ভূখণ্ডে অবস্থিত একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ‘ভিসুভিয়াস’-এর নামানুসারে সাহিত্যের এ ছোটকাগজটির নামকরণ করা হলো।’

তিনি বলেন, ‘শিল্প-সাহিত্যের পথ কখনোই মসৃণ হয় না। পোড় খেতে খেতে এ পথে বিচরণ করতে হয়। পোড়-খাওয়া মানুষগুলোর সম্মানে এমন একটি নামকেই যথার্থ মনে করি আমরা।’

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow