প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি বন্ধ ভারতের বিহারে

ভারতের বিহার রাজ্যে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকার। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্‌হা জানিয়েছেন, নতুন নিয়ম চালু হলে খোলা জায়গায় মাছ বা মাংস বিক্রি করা যাবে না। শুধু লাইসেন্সধারী দোকানেই এসব বিক্রি করা যাবে। তিনি বলেন, সবাইকে নতুন নিয়ম মানতে হবে। কেউ নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে কবে থেকে এই নিয়ম কার্যকর হবে বা শাস্তি কী হবে, তা এখনো জানানো হয়নি। এর আগে ২০২৫ সালে উত্তরপ্রদেশে ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি বন্ধ করেছিল যোগী আদিত্যনাথ সরকার। এ সিদ্ধান্তকে সমর্থন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তিনি বলেছেন, জেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। উল্লেখ্য, বিহারে আগে থেকেই মদ বিক্রি নিষিদ্ধ রয়েছে। এবার প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রিতেও নতুন নিষেধাজ্ঞা আসছে। তথ্যসূত্র : আনন্দবাজার  

প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি বন্ধ ভারতের বিহারে

ভারতের বিহার রাজ্যে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকার।

রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্‌হা জানিয়েছেন, নতুন নিয়ম চালু হলে খোলা জায়গায় মাছ বা মাংস বিক্রি করা যাবে না। শুধু লাইসেন্সধারী দোকানেই এসব বিক্রি করা যাবে।

তিনি বলেন, সবাইকে নতুন নিয়ম মানতে হবে। কেউ নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে কবে থেকে এই নিয়ম কার্যকর হবে বা শাস্তি কী হবে, তা এখনো জানানো হয়নি।

এর আগে ২০২৫ সালে উত্তরপ্রদেশে ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি বন্ধ করেছিল যোগী আদিত্যনাথ সরকার।

এ সিদ্ধান্তকে সমর্থন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তিনি বলেছেন, জেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, বিহারে আগে থেকেই মদ বিক্রি নিষিদ্ধ রয়েছে। এবার প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রিতেও নতুন নিষেধাজ্ঞা আসছে। তথ্যসূত্র : আনন্দবাজার
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow