প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের হালুয়াঘাটে পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে হেলাল উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) বিকেলে পৌরশহরের গরুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন (৩৩) উপজেলার পূর্ব কাচারিপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে গরুর বাজার এলাকায় বন্ধু শরিফুলের বাড়িতে কয়েকজন বন্ধু আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে হেলাল উদ্দিনের সঙ্গে শরিফুলের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে শরিফুলের নেতৃত্বে হেলালকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় হেলাল সেখান থেকে পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নেন। তবে শরিফুল তাকে ধাওয়া করে সেখানে গিয়ে আবারও হামলা চালিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা হেলালকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের হালুয়াঘাটে পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে হেলাল উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) বিকেলে পৌরশহরের গরুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন (৩৩) উপজেলার পূর্ব কাচারিপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে গরুর বাজার এলাকায় বন্ধু শরিফুলের বাড়িতে কয়েকজন বন্ধু আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে হেলাল উদ্দিনের সঙ্গে শরিফুলের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে শরিফুলের নেতৃত্বে হেলালকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় হেলাল সেখান থেকে পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নেন। তবে শরিফুল তাকে ধাওয়া করে সেখানে গিয়ে আবারও হামলা চালিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা হেলালকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow