প্রক্সিকাণ্ডে আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ঢাকার আদালতে ২৯ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় আসামির পরিবর্তে অন্য এক নারীকে হাজির করার ঘটনায় আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের নির্দেশে দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে প্রতারণা, জাল-জালিয়াতি এবং বিচারিক কার্যক্রমে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। শুক্রবার (২৬ জুন) ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মিয়া মো. ইব্রাহিম খলিল অপু জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের নির্দেশে গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) রাতে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করা হয়। এতে নাসরিন সিকদার, তার পরিবর্তে আদালতে উপস্থিত হওয়া মনোয়ারা বেগম এবং আইনজীবী মো. হাম্মাদ এমদাদ হোসাইনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় এক বা একাধিক ব্যক্তিকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আরও পড়ুন চেক ডিজঅনার মামলায় আসামির বদলে প্রক্সি দিতে এসে নারী আটক মামলার অভিযোগে বলা হয়েছে, পরস্পরের যোগসাজশে আদালতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে আসামির পরিবর্তে অন্য একজনকে আদালতে হাজির করা হয়। এ ঘটনায় ছদ্মবেশ ধারণ করে প্রতারণা, জাল-জালিয়াতি এবং বিচারিক কার্যধারাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে বলে

প্রক্সিকাণ্ডে আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ঢাকার আদালতে ২৯ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় আসামির পরিবর্তে অন্য এক নারীকে হাজির করার ঘটনায় আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের নির্দেশে দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে প্রতারণা, জাল-জালিয়াতি এবং বিচারিক কার্যক্রমে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মিয়া মো. ইব্রাহিম খলিল অপু জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালতের নির্দেশে গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) রাতে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করা হয়। এতে নাসরিন সিকদার, তার পরিবর্তে আদালতে উপস্থিত হওয়া মনোয়ারা বেগম এবং আইনজীবী মো. হাম্মাদ এমদাদ হোসাইনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় এক বা একাধিক ব্যক্তিকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, পরস্পরের যোগসাজশে আদালতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে আসামির পরিবর্তে অন্য একজনকে আদালতে হাজির করা হয়। এ ঘটনায় ছদ্মবেশ ধারণ করে প্রতারণা, জাল-জালিয়াতি এবং বিচারিক কার্যধারাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ তানিয়া সুলতানা লিপির আদালতে ঘটনাটি ঘটে। ২৯ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় প্রকৃত আসামি নাসরিন সিকদারের পরিবর্তে মনোয়ারা বেগমকে আদালতে হাজির করে জামিন আবেদন করেন আইনজীবী হাম্মাদ এমদাদ হোসাইন। বিষয়টি আদালতের নজরে এলে মনোয়ারাকে আটক করা হয়। পরে কোতোয়ালী থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।

আদালত সূত্র জানায়, চেক ডিজঅনারের অভিযোগে ২০২৫ সালের ২৩ মার্চ নিবেদিতা আহমেদ তুলি মামলাটি দায়ের করেন। গত ১৬ জুন মামলার ধার্য তারিখে নাসরিন সিকদার আদালতে হাজির না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেফতরি পরোয়ানা জারি করা হয়। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয় আগামী ২০ আগস্ট।

এমডিএএ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow