প্রতারকের সঙ্গে প্রতারণা, তিন ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার
গাইবান্ধার সাদুল্লাপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয় দেওয়া তিন প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে সিআইডির ভুয়া অফিস আদেশ, দুটি ওয়াকিটকি, পুলিশের লোগোযুক্ত মাস্ক, গ্লাভসসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।
What's Your Reaction?
