প্রতিকূল পরিস্থিতিতেও জননিরাপত্তায় জেলা পুলিশ প্রস্তুত: এসপি মাসুদ
টানা ভারী বর্ষণে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হলেও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম। বুধবার (৮ জুলাই) জেলা পুলিশ লাইনসের ব্যারাক, ডাইনিং, রেশন স্টোর, অস্ত্রাগার, পুলিশ খামার, পুলিশ লাইনস স্কুল এবং কম্পাউন্ড পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। পুলিশ সুপার বলেন, প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জেলা পুলিশের অন্যতম দায়িত্ব। একই সঙ্গে পুলিশ সদস্যদের নিরাপদ আবাসন, কর্মপরিবেশ ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও পড়ুন চট্টগ্রামে জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ পরিদর্শনের সময় তিনি জলাবদ্ধতার কারণে পুলিশ সদস্যদের আবাসন, দৈনন্দিন কার্যক্রম, নিরাপত্তা ও জরুরি সেবার ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে খোঁজ নেন। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা, প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম প্রস্তুত রাখা, ব্যারাক ও গুরুত্বপূর্ণ
টানা ভারী বর্ষণে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হলেও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম।
বুধবার (৮ জুলাই) জেলা পুলিশ লাইনসের ব্যারাক, ডাইনিং, রেশন স্টোর, অস্ত্রাগার, পুলিশ খামার, পুলিশ লাইনস স্কুল এবং কম্পাউন্ড পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার বলেন, প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জেলা পুলিশের অন্যতম দায়িত্ব। একই সঙ্গে পুলিশ সদস্যদের নিরাপদ আবাসন, কর্মপরিবেশ ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরিদর্শনের সময় তিনি জলাবদ্ধতার কারণে পুলিশ সদস্যদের আবাসন, দৈনন্দিন কার্যক্রম, নিরাপত্তা ও জরুরি সেবার ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে খোঁজ নেন।
এসময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা, প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম প্রস্তুত রাখা, ব্যারাক ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রাখতে নির্দেশনা দেন। পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার পাশাপাশি পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়েও গুরুত্বারোপ করেন।
জেলা পুলিশ জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে জরুরি পুলিশি সেবা অব্যাহত রাখা এবং জেলা পুলিশ লাইনসের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এমআরএএইচ/ইএ
What's Your Reaction?

