প্রতিটি জেলায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার করার পরিকল্পনা

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণের কাজ করবে সরকার। প্রতিটি জেলায় একটি করে খামার তৈরি করার পরিকল্পনা রয়েছে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ছাগল গবেষণাগার পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, ‘গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০০১-২০০৬ মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ‘ব্ল্যাক বেঙ্গল’ ছাগল পালনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল। ছাগলের কৃত্রিম প্রজনন, সহজ শর্তে ঋণ প্রদান ও দরিদ্র নারীদের বিনামূল্যে ছাগল উপহার দেওয়ার মতো কর্মসূচি নিয়েছিলো। তবে দুর্ভাগ্যজনক ভাবে পরবর্তী সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এ প্রকল্প পরিত্যক্ত ঘোষণা করে। এতে করে বিলুপ্তির পথে এখন ব্লাক বেঙ্গল। বর্তমান সরকার যে কোনো মূল্যে ব্লাক বেঙ্গলের ঐতিহ্য ফিরিয়ে আনবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। মাহফুজুর রহমান নিপু/এএইচ/জেআইএম

প্রতিটি জেলায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার করার পরিকল্পনা

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণের কাজ করবে সরকার। প্রতিটি জেলায় একটি করে খামার তৈরি করার পরিকল্পনা রয়েছে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ছাগল গবেষণাগার পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০০১-২০০৬ মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ‘ব্ল্যাক বেঙ্গল’ ছাগল পালনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল। ছাগলের কৃত্রিম প্রজনন, সহজ শর্তে ঋণ প্রদান ও দরিদ্র নারীদের বিনামূল্যে ছাগল উপহার দেওয়ার মতো কর্মসূচি নিয়েছিলো। তবে দুর্ভাগ্যজনক ভাবে পরবর্তী সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এ প্রকল্প পরিত্যক্ত ঘোষণা করে। এতে করে বিলুপ্তির পথে এখন ব্লাক বেঙ্গল।

বর্তমান সরকার যে কোনো মূল্যে ব্লাক বেঙ্গলের ঐতিহ্য ফিরিয়ে আনবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

মাহফুজুর রহমান নিপু/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow