প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। এ কূপ থেকে পরীক্ষামূলক উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে ৮ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস। শনিবার (১৪ মার্চ) শ্রীকাইল মখলিসপুরে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কূপটি উদ্বোধন করেন। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমদানি নির্ভর করে দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলে গেছে বিগত সরকার। যে কারণে বৈশ্বিক সংকটে আমরা ঝুঁকির মধ্যে পড়ছি এবং ক্ষতি হচ্ছে। আমরা চাই নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে। স্বয়ংসম্পূর্ণ এবং স্বাবলম্বী হলে যে কোনো ধরনের ঝুঁকি থেকে সহজে উত্তরণ হওয়া যাবে। তিনি বলেন, বিগত সরকার বাপেক্সকে পঙ্গু করে রেখেছিল যার ফল আমরা পাচ্ছি। আমরা বাপেক্সের সক্ষমতা বাড়াতে চাই, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই। আগামী ৫ বছর পর এদেশের গ্যাসের চাহিদা হবে সাড়ে ৪ হাজার ঘনফুট, যা আমরা নিজেদের ক্ষেত্র থেকেই সরবরাহ করার সক্ষমতা অর্জন করবো। শ্রীকাইল গ্যাস ক্ষেত্র কূপ-৫ এর উপ-প্রকল্প পরিচালক মো. আব্দুল বাতিন বলেন, গত বছর ২৮ সেপ্টেম্বর থেকে এই কূপ খনন শুরু করে। এ বছর
কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। এ কূপ থেকে পরীক্ষামূলক উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে ৮ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস।
শনিবার (১৪ মার্চ) শ্রীকাইল মখলিসপুরে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কূপটি উদ্বোধন করেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমদানি নির্ভর করে দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলে গেছে বিগত সরকার। যে কারণে বৈশ্বিক সংকটে আমরা ঝুঁকির মধ্যে পড়ছি এবং ক্ষতি হচ্ছে। আমরা চাই নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে। স্বয়ংসম্পূর্ণ এবং স্বাবলম্বী হলে যে কোনো ধরনের ঝুঁকি থেকে সহজে উত্তরণ হওয়া যাবে।
তিনি বলেন, বিগত সরকার বাপেক্সকে পঙ্গু করে রেখেছিল যার ফল আমরা পাচ্ছি। আমরা বাপেক্সের সক্ষমতা বাড়াতে চাই, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই। আগামী ৫ বছর পর এদেশের গ্যাসের চাহিদা হবে সাড়ে ৪ হাজার ঘনফুট, যা আমরা নিজেদের ক্ষেত্র থেকেই সরবরাহ করার সক্ষমতা অর্জন করবো।
শ্রীকাইল গ্যাস ক্ষেত্র কূপ-৫ এর উপ-প্রকল্প পরিচালক মো. আব্দুল বাতিন বলেন, গত বছর ২৮ সেপ্টেম্বর থেকে এই কূপ খনন শুরু করে। এ বছর জানুয়ারিতে খনন কাজ শেষ হয়। এই কূপে মজুত রয়েছে ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাস। আজ থেকে এই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হলো। এ নিয়ে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের পাঁচটি কূপ থেকে প্রতিদিন ১৭ মিলিয়ন ঘন ফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
এসময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসালম, পেট্রো বাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক, পেট্রোবাংলার ডিরেক্টর অপারেশন্স রফিকুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক, প্রকল্প পরিচালক মোজাম্মেল হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাহিদ পাটোয়ারী/এমএন/এমএস
What's Your Reaction?