প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

বর্তমান যুগে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ভোরে অ্যালার্ম বাজার সাথে সাথেই আমরা অবচেতনভাবে ফোনের দিকে হাত বাড়াই। কেবল একটি মেসেজ দেখার নাম করে আমরা ঢুকে পড়ি সোশ্যাল মিডিয়া বা ইমেলের দুনিয়ায়। এর ফলে দিনের শুরুতেই আমাদের মস্তিষ্ক অসংখ্য তথ্যে ভারাক্রান্ত হয়ে পড়ে এবং আমরা মানসিক চাপের মধ্যে দিয়ে দিন শুরু করি। গবেষণায় দেখা গেছে, ঘুম থেকে উঠেই ফোন চেক করলে শরীরে অ্যাড্রেনালিন হরমোনের নিঃসরণ বেড়ে যায়, যা হৃদস্পন্দন এবং মাংসপেশির উত্তেজনা বাড়িয়ে দেয়। এটি আপনার সারাদিনের কাজের মনোযোগ নষ্ট করে এবং প্রিয়জনদের সাথে সম্পর্কের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই একটি সুন্দর ও সতেজ সকালের জন্য ফোন দেখার আগে নিচের ১৬টি কাজ আপনি করতে পারেন: ১. শরীরে আড়মোড়া ভাঙা বা স্ট্রেচিং: দিনটি শুরু করুন হাত-পা ছড়িয়ে শরীরকে একটু সচল করে। এটি রক্ত সঞ্চালন বাড়াতে এবং পেশিকে জাগিয়ে তুলতে সাহায্য করে। ২. পর্যাপ্ত পানি পান: সারারাতের ঘুমের পর শরীরকে আর্দ্র রাখতে এক গ্লাস পানি পান করুন। চাইলে এতে লেবুর রস মিশিয়ে নিতে পারেন, যা আপনার মেটাবলিজম বাড়াতে সাহায্য করবে। ৩. মেডিটেশন বা ধ্যান:

প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

বর্তমান যুগে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ভোরে অ্যালার্ম বাজার সাথে সাথেই আমরা অবচেতনভাবে ফোনের দিকে হাত বাড়াই। কেবল একটি মেসেজ দেখার নাম করে আমরা ঢুকে পড়ি সোশ্যাল মিডিয়া বা ইমেলের দুনিয়ায়। এর ফলে দিনের শুরুতেই আমাদের মস্তিষ্ক অসংখ্য তথ্যে ভারাক্রান্ত হয়ে পড়ে এবং আমরা মানসিক চাপের মধ্যে দিয়ে দিন শুরু করি।

গবেষণায় দেখা গেছে, ঘুম থেকে উঠেই ফোন চেক করলে শরীরে অ্যাড্রেনালিন হরমোনের নিঃসরণ বেড়ে যায়, যা হৃদস্পন্দন এবং মাংসপেশির উত্তেজনা বাড়িয়ে দেয়। এটি আপনার সারাদিনের কাজের মনোযোগ নষ্ট করে এবং প্রিয়জনদের সাথে সম্পর্কের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তাই একটি সুন্দর ও সতেজ সকালের জন্য ফোন দেখার আগে নিচের ১৬টি কাজ আপনি করতে পারেন:

১. শরীরে আড়মোড়া ভাঙা বা স্ট্রেচিং: দিনটি শুরু করুন হাত-পা ছড়িয়ে শরীরকে একটু সচল করে। এটি রক্ত সঞ্চালন বাড়াতে এবং পেশিকে জাগিয়ে তুলতে সাহায্য করে।

২. পর্যাপ্ত পানি পান: সারারাতের ঘুমের পর শরীরকে আর্দ্র রাখতে এক গ্লাস পানি পান করুন। চাইলে এতে লেবুর রস মিশিয়ে নিতে পারেন, যা আপনার মেটাবলিজম বাড়াতে সাহায্য করবে।

৩. মেডিটেশন বা ধ্যান: মাত্র কয়েক মিনিট শান্ত হয়ে বসে শ্বাস-প্রশ্বাসের দিকে নজর দিন। এটি মানসিক অস্থিরতা কমিয়ে মনে প্রশান্তি আনে।

৪. কৃতজ্ঞতা প্রকাশ: বিছানা ছাড়ার আগেই মনে মনে এমন কিছু বিষয়ের কথা ভাবুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এটি আপনার চিন্তাচেতনাকে ইতিবাচক দিকে মোড় নিতে সাহায্য করবে।

৫. সারাদিনের পরিকল্পনা কল্পনা করা: চোখ বন্ধ করে ভাবুন আজকের দিনটি আপনি কেমন কাটাতে চান এবং আপনার লক্ষ্যগুলো কীভাবে অর্জন করবেন।

৬. দীর্ঘ শ্বাস নেওয়া: নাক দিয়ে গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়ুন। এই প্রক্রিয়াটি শরীরে অক্সিজেনের প্রবাহ বাড়ায় এবং মনকে শান্ত রাখে।

৭. পুষ্টিকর নাস্তা গ্রহণ: সকালে চিনিযুক্ত খাবারের বদলে প্রোটিন, ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ খাবার খান। এটি আপনাকে দীর্ঘক্ষণ কর্মক্ষম রাখবে।

৮. ডায়েরি বা জার্নাল লেখা: আপনার মনের কথা বা লক্ষ্যগুলো ডায়েরিতে লিখে ফেলুন। এতে চিন্তার স্বচ্ছতা আসে।

৯. পছন্দের গান শোনা: মন ভালো করতে এবং উদ্দীপনা পেতে আপনার প্রিয় কোনো গান শুনতে পারেন।

১০. সূর্যের আলো গায়ে লাগানো: কিছু সময়ের জন্য বাইরে বের হন। ভোরের রোদ আপনার শরীরের অভ্যন্তরীণ ঘড়ি ঠিক রাখতে এবং ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে।

১১. শারীরিক ব্যায়াম: সামান্য হাঁটাহাঁটি বা ব্যায়াম আপনার শক্তির মাত্রা বহুগুণ বাড়িয়ে দেবে।

১২. প্রিয়জনের সাথে কথা বলা: দিনের শুরুতে পরিবারের সদস্য বা প্রিয় মানুষের সাথে কথা বলুন। এটি মানসিক সুস্বাস্থ্য বজায় রাখে।

১৩. শখের কাজ করা: ছবি আঁকা, বাগান করা বা কোনো বাদ্যযন্ত্র বাজানোর মতো শখের কাজে কিছুটা সময় ব্যয় করুন।

১৪. চারপাশ গুছিয়ে রাখা: নিজের ঘর বা কাজের টেবিল গুছিয়ে ফেলুন। অগোছালো পরিবেশ মানসিক চাপ বাড়ায়।

১৫. নিজের যত্ন নেওয়া: ত্বক বা চুলের যত্নে বা সুন্দর করে গোসলের জন্য বাড়তি কয়েক মিনিট সময় দিন।

১৬. পডকাস্ট বা অডিওবুক শোনা: বিনোদনের পাশাপাশি নতুন কিছু শিখতে সকালে কোনো পডকাস্ট বা অডিওবুক শুনতে পারেন।

সকালের এই অভ্যাসগুলো আপনাকে কেবল শান্তই রাখবে না, বরং সারাদিনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত করে তুলবে। তাই আগামীকাল থেকে ফোনের আগে নিজেকে সময় দিন।

তথ্যসূত্র: দ্য ওয়েলনেস কর্নার

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow