প্রতিদিনের গোসলে মানসিক শান্তি মেলে
গোসলকে আমরা সাধারণত শুধু শরীর পরিষ্কার করার একটি দৈনন্দিন অভ্যাস হিসেবে দেখি। কিন্তু বাস্তবে গোসল শুধু পরিচ্ছন্নতার বিষয় নয়, এটি শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের সঙ্গেও বেশ গভীর সম্পর্ক রয়েছে। আধুনিক লাইফস্টাইল, ব্যস্ততা, মানসিক চাপ ও উদ্বেগের এই সময়ে গোসল হতে পারে এক ধরনের প্রাকৃতিক থেরাপি, যা মনকে শান্ত করে এবং শরীরকে সতেজ রাখে। তবে অবাক করার বিষয় হলো, এই সাধারণ অভ্যাসেরও একটি বিশেষ দিবস রয়েছে। প্রতি বছর ১৪ জুন পালিত হয় বিশ্ব গোসল দিবস। আসুন এইদিন উপলক্ষ্যে জেনে নেওয়া যাক গোসল মানসিক স্বাস্থ্যে কীভাবে উপকার করে- মনে প্রশান্তি তৈরি করে প্রতিদিনের কাজের চাপ, পড়াশোনা, অফিস বা পারিবারিক দায়িত্বের কারণে আমাদের মস্তিষ্কে এক ধরনের মানসিক ক্লান্তি তৈরি হয়। এই ক্লান্তি দূর করতে শুধু বিশ্রাম যথেষ্ট নয়, প্রয়োজন এমন একটি অভ্যাস যা শরীর ও মন দুটাকেই সতেজ করে। গোসল ঠিক সেই কাজটিই করে। গরম বা ঠান্ডা পানির সংস্পর্শে শরীরের স্নায়ুতন্ত্র সক্রিয় হয়, রক্তসঞ্চালন বাড়ে এবং মস্তিষ্কে এক ধরনের প্রশান্তির অনুভূতি তৈরি হয়। বিশেষ করে দিনের শুরুতে বা ক্লান্তিকর কাজের পর গোসল করলে মানসিক চাপ অনেকটাই কমে যায়।
গোসলকে আমরা সাধারণত শুধু শরীর পরিষ্কার করার একটি দৈনন্দিন অভ্যাস হিসেবে দেখি। কিন্তু বাস্তবে গোসল শুধু পরিচ্ছন্নতার বিষয় নয়, এটি শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের সঙ্গেও বেশ গভীর সম্পর্ক রয়েছে।
আধুনিক লাইফস্টাইল, ব্যস্ততা, মানসিক চাপ ও উদ্বেগের এই সময়ে গোসল হতে পারে এক ধরনের প্রাকৃতিক থেরাপি, যা মনকে শান্ত করে এবং শরীরকে সতেজ রাখে। তবে অবাক করার বিষয় হলো, এই সাধারণ অভ্যাসেরও একটি বিশেষ দিবস রয়েছে। প্রতি বছর ১৪ জুন পালিত হয় বিশ্ব গোসল দিবস।
আসুন এইদিন উপলক্ষ্যে জেনে নেওয়া যাক গোসল মানসিক স্বাস্থ্যে কীভাবে উপকার করে-
মনে প্রশান্তি তৈরি করে
প্রতিদিনের কাজের চাপ, পড়াশোনা, অফিস বা পারিবারিক দায়িত্বের কারণে আমাদের মস্তিষ্কে এক ধরনের মানসিক ক্লান্তি তৈরি হয়। এই ক্লান্তি দূর করতে শুধু বিশ্রাম যথেষ্ট নয়, প্রয়োজন এমন একটি অভ্যাস যা শরীর ও মন দুটাকেই সতেজ করে। গোসল ঠিক সেই কাজটিই করে। গরম বা ঠান্ডা পানির সংস্পর্শে শরীরের স্নায়ুতন্ত্র সক্রিয় হয়, রক্তসঞ্চালন বাড়ে এবং মস্তিষ্কে এক ধরনের প্রশান্তির অনুভূতি তৈরি হয়। বিশেষ করে দিনের শুরুতে বা ক্লান্তিকর কাজের পর গোসল করলে মানসিক চাপ অনেকটাই কমে যায়।
স্ট্রেস কমাতে গোসলের ভূমিকা
গোসলের সময় পানি শরীরে পড়ার অনুভূতি মস্তিষ্কে রিল্যাক্সেশন রেসপন্স তৈরি করে। এতে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের মাত্রা কমে যায়। ফলে মন শান্ত হয় এবং উদ্বেগ কমে আসে।
অনেকেই লক্ষ্য করেন, চাপের মধ্যে থাকলে গোসল করার পর মন অনেক হালকা লাগে। এর কারণ হলো পানি শরীরের পেশি শিথিল করে এবং মানসিক উত্তেজনা কমিয়ে দেয়। তাই গোসলকে শুধু একটি রুটিন কাজ না ভেবে এক ধরনের থেরাপি হিসেবে দেখা যেতে পারে।
গোসল ও ঘুমের সম্পর্ক
নিয়মিত গোসল ঘুমের মান উন্নত করতেও সাহায্য করে। বিশেষ করে রাতে হালকা গরম পানিতে গোসল করলে শরীরের তাপমাত্রা সামান্য পরিবর্তিত হয়, যা দ্রুত ঘুম আসতে সহায়তা করে।
অনিদ্রা বা ঘুমের সমস্যা যাদের আছে, তাদের জন্য নিয়মিত গোসল একটি প্রাকৃতিক সমাধান হতে পারে। এটি মস্তিষ্ককে শান্ত করে এবং ঘুমের প্রস্তুতি তৈরি করে।
আত্মবিশ্বাস বাড়াতে গোসলের প্রভাব
পরিষ্কার-পরিচ্ছন্ন শরীর মানুষের আত্মবিশ্বাস বাড়ায়। যখন একজন মানুষ ফ্রেশ অনুভব করে, তখন তার মানসিক অবস্থাও ইতিবাচক থাকে। গোসলের পর অনেকেই নিজেদের বেশি এনার্জেটিক ও আত্মবিশ্বাসী অনুভব করেন। এই ছোট অভ্যাসটি সামাজিক আচরণ, কাজের দক্ষতা এবং মেজাজের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। নিয়মিত পরিচ্ছন্ন থাকা একজন মানুষের ব্যক্তিত্বকেও আরও আকর্ষণীয় করে তোলে।
শারীরিক ও মানসিক ডিটক্স
গোসল শুধু ময়লা দূর করে না, এটি এক ধরনের ডিটক্স প্রক্রিয়া হিসেবেও কাজ করে। পানি শরীরের ত্বককে সতেজ করে, ঘাম ও ধুলাবালি দূর করে এবং শরীরকে হালকা অনুভব করায়।
মানসিক দিক থেকেও গোসল একটি রিসেট বাটনের মতো কাজ করে। দিনের ক্লান্তি, হতাশা বা বিরক্তি অনেকটাই দূর হয়ে যায় গোসলের মাধ্যমে। অনেক সময় এটি নতুন করে কাজ শুরু করার শক্তিও দেয়।
ব্যস্ত জীবনে ছোট একটি থেরাপি
আজকের ব্যস্ত জীবনে প্রায় সবাই কোনো না কোনো মানসিক চাপে থাকে। কাজের চাপ, পারিবারিক দায়িত্ব বা ব্যক্তিগত সমস্যার কারণে মন ক্লান্ত হয়ে পড়ে। এমন অবস্থায় গোসল সবচেয়ে সহজ ও কার্যকর একটি থেরাপি হতে পারে।
দিনে অন্তত একবার মনোযোগ দিয়ে গোসল করার অভ্যাস করলে শরীর ও মন দুটাই সতেজ থাকে। গোসলের সময় মোবাইল দূরে রেখে কিছুটা সময় নিজের জন্য রাখলে এর উপকার আরও বাড়ে। অনেকেই হালকা গরম পানি, প্রাকৃতিক সাবান বা অ্যারোমা ব্যবহার করে গোসলকে আরও আরামদায়ক করে তোলে।
সূত্র: মায়ো ক্লিনিক, টাইমস অব ইন্ডিয়া অন্যান্য

অতিরিক্ত আদা খেলে শরীরে কী হয় জানেন
এসএকেওয়াই
What's Your Reaction?
