প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রতিবেশী দেশগুলো বিভিন্নভাবে বাংলাদেশে মাদক প্রবেশ করিয়ে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়। যুবসমাজ ধ্বংস হলে তাদের নিয়ন্ত্রণ করা সহজ হবে। শুক্রবার (১৯ জুন) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী পশ্চিমপাড়া গ্রামে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মাদক কোথা থেকে আসে এ বিষয়ে সবাই সচেতন। আশপাশের দেশগুলো থেকেই এসব মাদক প্রবেশ করছে। তারা চায় আমাদের দেশ দুর্বল হয়ে যাক, পঙ্গু হয়ে যাক। তাই যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।’ বাঘিল কে কে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লোকমান হোসেনের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ। আব্দুল্লাহ আল নোমান/এসআর/এএসএম
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রতিবেশী দেশগুলো বিভিন্নভাবে বাংলাদেশে মাদক প্রবেশ করিয়ে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়। যুবসমাজ ধ্বংস হলে তাদের নিয়ন্ত্রণ করা সহজ হবে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী পশ্চিমপাড়া গ্রামে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মাদক কোথা থেকে আসে এ বিষয়ে সবাই সচেতন। আশপাশের দেশগুলো থেকেই এসব মাদক প্রবেশ করছে। তারা চায় আমাদের দেশ দুর্বল হয়ে যাক, পঙ্গু হয়ে যাক। তাই যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।’
বাঘিল কে কে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লোকমান হোসেনের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ।
আব্দুল্লাহ আল নোমান/এসআর/এএসএম
What's Your Reaction?