প্রতিবেশীদের ক্ষোভ থাকলে তা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ওপর হওয়া উচিত: ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে আঞ্চলিক দেশগুলোর ক্ষোভ থাকলে তা ইরানের প্রতি নয়, বরং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওপর হওয়া উচিত। রবিবার (১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি ইতোমধ্যে আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ইরানের অবস্থান ব্যাখ্যা করেছেন।
What's Your Reaction?
