প্রতিরক্ষা খাতে বছরে প্রায় ৮০ বিলিয়ন পাউন্ড ব্যয় করবে যুক্তরাজ্য

প্রতিরক্ষা খাতে বছরে প্রায় ৮০ বিলিয়ন পাউন্ড ব্যয় করবে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, সরকার এরই মধ্যে ১৯৮০-এর দশকের পর প্রতিরক্ষা খাতে ব্যয়ের ‌‘সবচেয়ে বড় ও ধারাবাহিক বৃদ্ধি’র পরিকল্পনা নিয়েছে। তিনি ঘোষণা করেছেন যে, প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনার অধীনে সরকার প্রতিরক্ষা খাতে অর্থায়ন আরও ১৫ বিলিয়ন পাউন্ড বাড়িয়ে একটি নতুন রেকর্ড স্থাপন করছে। তিনি বলেন, তার সরকার ক্ষমতায় আসার আগে পূর্ববর্তী সরকার প্রতিরক্ষা খাতে বছরে ৫৪ বিলিয়ন পাউন্ড ব্যয় করত, যা ২০২৯ সালের মধ্যে বছরে ‘প্রায় ৮০ বিলিয়ন পাউন্ডে’ উন্নীত করা হচ্ছে। তিনি বলেন, এটি প্রকৃত অর্থে ২৭ শতাংশ বৃদ্ধি। স্টারমার বলেন, গত বছরের ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি ‘বৃহত্তর নিরাপত্তা’ খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার মধ্যে জ্বালানি নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোও অন্তর্ভুক্ত। তিনি আরও বলেন, এই ডিআইপি ‘আমাদেরকে সেই প্রতিশ্রুতির ৪.২ শতাংশের দিকে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, অতীতে সামরিক ব্যয়কে একটি ‘অতল গহ্বর’ হিসেবে দেখা হতো। তিনি আরও বলেন, এবার পরিস্থিতি ভিন্ন হতে হবে, আমরা শুধু বেশি ব্য

প্রতিরক্ষা খাতে বছরে প্রায় ৮০ বিলিয়ন পাউন্ড ব্যয় করবে যুক্তরাজ্য

প্রতিরক্ষা খাতে বছরে প্রায় ৮০ বিলিয়ন পাউন্ড ব্যয় করবে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, সরকার এরই মধ্যে ১৯৮০-এর দশকের পর প্রতিরক্ষা খাতে ব্যয়ের ‌‘সবচেয়ে বড় ও ধারাবাহিক বৃদ্ধি’র পরিকল্পনা নিয়েছে।

তিনি ঘোষণা করেছেন যে, প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনার অধীনে সরকার প্রতিরক্ষা খাতে অর্থায়ন আরও ১৫ বিলিয়ন পাউন্ড বাড়িয়ে একটি নতুন রেকর্ড স্থাপন করছে।

তিনি বলেন, তার সরকার ক্ষমতায় আসার আগে পূর্ববর্তী সরকার প্রতিরক্ষা খাতে বছরে ৫৪ বিলিয়ন পাউন্ড ব্যয় করত, যা ২০২৯ সালের মধ্যে বছরে ‘প্রায় ৮০ বিলিয়ন পাউন্ডে’ উন্নীত করা হচ্ছে।

তিনি বলেন, এটি প্রকৃত অর্থে ২৭ শতাংশ বৃদ্ধি। স্টারমার বলেন, গত বছরের ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি ‘বৃহত্তর নিরাপত্তা’ খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার মধ্যে জ্বালানি নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোও অন্তর্ভুক্ত। তিনি আরও বলেন, এই ডিআইপি ‘আমাদেরকে সেই প্রতিশ্রুতির ৪.২ শতাংশের দিকে নিয়ে যাচ্ছে।

তিনি বলেন, অতীতে সামরিক ব্যয়কে একটি ‘অতল গহ্বর’ হিসেবে দেখা হতো। তিনি আরও বলেন, এবার পরিস্থিতি ভিন্ন হতে হবে, আমরা শুধু বেশি ব্যয় করলেই চলবে না, আমাদের আরও ভালোভাবে ব্যয় করতে হবে।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow