প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা শিগগির, সূচি নির্ধারণে সভা কাল
দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ হাজার ৯৫১ জন প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের মৌখিক পরীক্ষা (ভাইভা) শিগগির অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার (১৮ আগস্ট) সভা ডাকা হয়েছে। সেখানে ভাইভার সমসসূচি নির্ধারণ করা হতে পারে। সোমবার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশ থেকে এ তথ্য জানা গেছে। নোটিশের তথ্যমতে, ভাইভার সময়সূচি নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে সভা আহ্ববান করা হয়েছে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আগামীকাল মঙ্গলবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আরও পড়ুন ‘শিক্ষক নিয়োগ নিয়ে সিদ্ধান্ত হয়নি’ দাবি মন্ত্রীর, নথিপত্রে ভিন্নকথা গত ২২ এপ্রিল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে নেওয়া লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ওই পরীক্ষায় ৪৮ হাজার ১৪৬ জন অংশ নেন এবং তাদের মধ্যে ১৪ হাজার ৯৪২ জন উত্তীর্ণ হন। ফল প্রকাশের সময় এনটিআরসিএ জানিয়ে
দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ হাজার ৯৫১ জন প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের মৌখিক পরীক্ষা (ভাইভা) শিগগির অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার (১৮ আগস্ট) সভা ডাকা হয়েছে। সেখানে ভাইভার সমসসূচি নির্ধারণ করা হতে পারে।
সোমবার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।
নোটিশের তথ্যমতে, ভাইভার সময়সূচি নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে সভা আহ্ববান করা হয়েছে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আগামীকাল মঙ্গলবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
গত ২২ এপ্রিল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে নেওয়া লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ওই পরীক্ষায় ৪৮ হাজার ১৪৬ জন অংশ নেন এবং তাদের মধ্যে ১৪ হাজার ৯৪২ জন উত্তীর্ণ হন।
ফল প্রকাশের সময় এনটিআরসিএ জানিয়েছিল, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে। এরপর তিন মাসেরও বেশি সময় পার হলেও মৌখিক পরীক্ষা নেওয়া হয়নি। অবশেষে প্রার্থীদের অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে।
এএএইচ/এমকেআর
What's Your Reaction?
