প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জবিতে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্ট

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইয়ুথ আইডিয়া কনটেস্ট ২০২৬ শুরু হয়েছে। কেন্দ্রীয় ছাত্রশিবিরের আয়োজনে দিনব্যাপী এ আয়োজন চলবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন শহীদ শাহাবুদ্দিনের পিতা মো. রফিকুল্লাহ। বক্তব্যে মো. রফিকুল্লাহ বলেন, সন্তান আল্লাহর তাআলার এক নেয়ামত। আজ থেকে ১১ বছর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামে আমার সন্তানকে শহীদ করে স্বৈরাচার হাসিনার বাহিনী। এক ঐতিহাসিক প্রয়োজনে প্রতিষ্ঠিত হয়েছিল ছাত্রশিবির। শিক্ষার্থীদের কল্যাণ আর তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করছে শিবির। ‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের অধ্যাপক ড. ওয়ারেসুল করিম বলেন, আপনাদের আশপাশে অনেক রিসোর্স আছে, সেগুলো কাজে লাগান। সেটা হতে পারে আপনাদের কোনো ভাই, কোনো শিক্ষক কিংবা কোনো একটা লাইব্রেরি। সেখানে থেকে নিজেদের লক্ষ্য এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। তবে আমরা তখনই সফল হবো, যখন আমরা আমাদের মা-বাবার স্বপ্ন পূরণ করবো। আল্লাহ যে উদ্দেশে প

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জবিতে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্ট

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইয়ুথ আইডিয়া কনটেস্ট ২০২৬ শুরু হয়েছে। কেন্দ্রীয় ছাত্রশিবিরের আয়োজনে দিনব্যাপী এ আয়োজন চলবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন শহীদ শাহাবুদ্দিনের পিতা মো. রফিকুল্লাহ।

বক্তব্যে মো. রফিকুল্লাহ বলেন, সন্তান আল্লাহর তাআলার এক নেয়ামত। আজ থেকে ১১ বছর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামে আমার সন্তানকে শহীদ করে স্বৈরাচার হাসিনার বাহিনী। এক ঐতিহাসিক প্রয়োজনে প্রতিষ্ঠিত হয়েছিল ছাত্রশিবির। শিক্ষার্থীদের কল্যাণ আর তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করছে শিবির।

‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের অধ্যাপক ড. ওয়ারেসুল করিম বলেন, আপনাদের আশপাশে অনেক রিসোর্স আছে, সেগুলো কাজে লাগান। সেটা হতে পারে আপনাদের কোনো ভাই, কোনো শিক্ষক কিংবা কোনো একটা লাইব্রেরি। সেখানে থেকে নিজেদের লক্ষ্য এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। তবে আমরা তখনই সফল হবো, যখন আমরা আমাদের মা-বাবার স্বপ্ন পূরণ করবো। আল্লাহ যে উদ্দেশে পাঠিয়েছেন, তা বাস্তবায়ন করবো।

আয়োজক জানান, ইয়ুথ আইডিয়া কনটেস্ট আয়োজনের পেছনে তিনটি কারণ রয়েছে। সেগুলো হলো, জাতীয় ও সামাজিক সমস্যা সমাধান, সুশাসন, ন্যায়বিচার ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন করা।

উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে শিবিরের আন্তর্জাতিক সম্পাদক মুতাসীম বিল্লাহ শাহেদী বলেন, গত ২৯ ও ৩০ জানুয়ারি আমাদের সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। আজ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রশিবিরের আয়োজনে ইয়ুথ আইডিয়া কনটেস্ট হচ্ছে। সারাদেশে আমাদের নানা আয়োজন চলছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম আরিফসহ আইডিয়া কনটেস্টে অংশ নেওয়া দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রতিযোগীরা।

টিএইচকিউ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow