প্রথম ডেটকে স্মরণীয় করবে জাপানি যে কৌশল

বর্তমান ডিজিটাল যুগে ডেটিং অ্যাপ ও অনলাইন লাইফস্টাইল তরুণ প্রজন্মের সম্পর্কের ধরন পুরোপুরি বদলে দিয়েছে। একদিকে যেমন সহজে নতুন মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে, অন্যদিকে তেমনি তৈরি হচ্ছে এক ধরনের মানসিক ক্লান্তি-যাকে বলা হচ্ছে ‘ডেটিং ফ্যাটিগ’। প্রথম দেখায় ক্যাফেতে বসে থাকা অচেনা মানুষের সঙ্গে কথা বলার সময়ও অনেকের মনে চলে আসে অসংখ্য প্রশ্ন থাকে সে কি আমার জন্য ঠিক মানুষ কিনা? এমন চিন্তা সম্পর্কের স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করে। এই অনিশ্চয়তা, তুলনা এবং প্রত্যাশার চাপ অনেক সময় ডেটিং অভিজ্ঞতাকে আনন্দের বদলে মানসিক বোঝায় পরিণত করে। ঠিক এই জায়গাতেই আলো দিতে পারে জাপানের এক প্রাচীন জীবনদর্শন ‘ইচিগো ইচি’। ইচিগো ইচি কী? ইচিগো ইচি একটি জাপানি ধারণা, যার অর্থ হলো একবার, এক মুহূর্ত বা এই মুহূর্তটি একবারই আসে। এর মূল দর্শন হলো জীবনের প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি মুহূর্ত অনন্য এবং তা আর কখনো একইভাবে ফিরে আসে না। তাই প্রতিটি অভিজ্ঞতাকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে উপভোগ করাই এর মূল শিক্ষা। চা-অনুষ্ঠানের ঐতিহ্য থেকে এই দর্শনের উৎপত্তি, যেখানে প্রতিটি অতিথি এবং প্রতিটি পরিবেশকে একেবারে নতুন এবং অদ্বিতীয় হিসেবে বিবেচনা

প্রথম ডেটকে স্মরণীয় করবে জাপানি যে কৌশল

বর্তমান ডিজিটাল যুগে ডেটিং অ্যাপ ও অনলাইন লাইফস্টাইল তরুণ প্রজন্মের সম্পর্কের ধরন পুরোপুরি বদলে দিয়েছে। একদিকে যেমন সহজে নতুন মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে, অন্যদিকে তেমনি তৈরি হচ্ছে এক ধরনের মানসিক ক্লান্তি-যাকে বলা হচ্ছে ‘ডেটিং ফ্যাটিগ’। প্রথম দেখায় ক্যাফেতে বসে থাকা অচেনা মানুষের সঙ্গে কথা বলার সময়ও অনেকের মনে চলে আসে অসংখ্য প্রশ্ন থাকে সে কি আমার জন্য ঠিক মানুষ কিনা? এমন চিন্তা সম্পর্কের স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করে।

এই অনিশ্চয়তা, তুলনা এবং প্রত্যাশার চাপ অনেক সময় ডেটিং অভিজ্ঞতাকে আনন্দের বদলে মানসিক বোঝায় পরিণত করে। ঠিক এই জায়গাতেই আলো দিতে পারে জাপানের এক প্রাচীন জীবনদর্শন ‘ইচিগো ইচি’।

ইচিগো ইচি কী?

ইচিগো ইচি একটি জাপানি ধারণা, যার অর্থ হলো একবার, এক মুহূর্ত বা এই মুহূর্তটি একবারই আসে। এর মূল দর্শন হলো জীবনের প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি মুহূর্ত অনন্য এবং তা আর কখনো একইভাবে ফিরে আসে না। তাই প্রতিটি অভিজ্ঞতাকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে উপভোগ করাই এর মূল শিক্ষা। চা-অনুষ্ঠানের ঐতিহ্য থেকে এই দর্শনের উৎপত্তি, যেখানে প্রতিটি অতিথি এবং প্রতিটি পরিবেশকে একেবারে নতুন এবং অদ্বিতীয় হিসেবে বিবেচনা করা হতো।

jago

নেতিবাচক মানসিকতা দূর করে

আজকের ডেটিং সংস্কৃতিতে সবচেয়ে বড় সমস্যা হলো তুলনা। অনেকেই মনে করেন, এটা হয়তো ঠিক মানুষ নয়, এর চেয়ে ভালো কেউ অপেক্ষা করছে। এই চিন্তা মানুষকে বর্তমান সম্পর্ক বা মুহূর্তে সম্পূর্ণভাবে উপস্থিত হতে দেয় না।

‘ইচিগো ইচি’ এই মানসিকতাকে বদলে দেয়। এটি শেখায় যে, প্রতিটি সাক্ষাৎই একবারের জন্য, তাই সেটিকে সম্পূর্ণভাবে অনুভব করতে হবে। ভবিষ্যতের কল্পিত পারফেক্ট মানুষ নিয়ে চিন্তা না করে, বর্তমান মানুষটিকে গুরুত্ব দেওয়াই আসল শিক্ষা।

ইন্টারভিউয়ের মানসিকতা থেকে মুক্তি

বর্তমান ডেটিং অনেক সময় যেন এক ধরনের ইন্টারভিউ বা স্ক্রিনিং প্রক্রিয়া হয়ে দাঁড়ায়। কে কতটা শিক্ষিত, কে কতটা সফল, কার ব্যাকগ্রাউন্ড কেমন এই তালিকা মিলিয়ে দেখা হয়।
‘ইচিগো ইচি’ এই চেকলিস্ট সংস্কৃতিকে ভেঙে দেয়। এটি সম্পর্ককে মানবিক সংযোগ হিসেবে দেখতে শেখায়। একজন মানুষের হাসি, তার কথা বলার ধরন, তার অনুভূতিকে গুরুত্ব দিতে শেখায়। ফলে সম্পর্ক আরও স্বাভাবিক ও গভীর হয়ে ওঠে।

প্রত্যাখ্যানের কষ্ট কমায়

সম্পর্কের আরেকটি বড় সমস্যা হলো প্রত্যাখ্যান বা হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে যাওয়া, যাকে বলা হয় গোস্টিং। এটি অনেক সময় মানসিক কষ্টের কারণ হয়।

‘ইচিগো ইচি’ এই অভিজ্ঞতাকে নতুনভাবে দেখতে শেখায়। যদি কোনো সম্পর্ক এগিয়ে না যায়, তাহলে সেটিকে ব্যর্থতা হিসেবে না দেখে একটি ছোট, অনন্য অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করা হয়। প্রতিটি সাক্ষাৎ জীবনের একটি অধ্যায়, যা শেষ হলেও তার মূল্য থেকে যায়।

বর্তমান মুহূর্তে বাঁচার শিক্ষা

ইচিগো ইচি শুধু ডেটিংয়ের জন্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। এটি মানুষকে শেখায় বর্তমান মুহূর্তকে পুরোপুরি উপভোগ করতে। অতীতের আফসোস বা ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে এখনকার অনুভূতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডেটে বসে যখন আপনি সামনের মানুষটির কথায় মনোযোগ দেন, তখন সম্পর্কের গভীরতা বাড়ে। আর সেটিই এই দর্শনের আসল সৌন্দর্য।

ডিজিটাল যুগের দ্রুত পরিবর্তনশীল সম্পর্কের জগতে ‘ইচিগো ইচি’ এক ধরনের মানসিক শান্তির বার্তা দেয়। এটি প্রতিটি সাক্ষাৎই বিশেষ, প্রতিটি মুহূর্তই একবারের জন্য বুঝতে শেখায়।

সূত্র: মিডিয়াম, সাইকোলজি টুডে ও অন্যান্য

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow