প্রথম ম্যাচের আগেই বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামার আগেই বড় দুঃসংবাদ পেলো বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর লেফট ব্যাক নিকোলাস তালিয়াফিকো ইনজুরির কারণে আলজেরিয়ার বিপক্ষে ১ম ম্যাচ থেকে ছিটকে গেলেন। বৃহস্পতিবার তালিয়াফিকোর ইনজুরির খবরে আর্জেন্টিনা শিবির কিছুটা স্তম্ভিত হয়ে যায়। মূলত হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে পায়ের পেশীতে টান লাগে তার। হন্ডুরাসের বিপক্ষে ৪৫ মিনিট খেলেছিলেন এই লেফট ব্যাক। এরপর থেকেই পায়ের পেশীর ব্যথায় ভুগছেন। আইসল্যান্ডের বিপক্ষেও দেখা যায়নি তাকে। গতকাল কোচিং স্টাফ ও ডাক্তারদের পরামর্শে তাকে প্রথম ম্যাচের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। তাকে নিয়ে ডাক্তাররা কোন ঝুঁকি নিতে চায় না বরং টুর্নামেন্টের পরবর্তী ধাপের জন্য তাকে প্রস্তুত রাখতে চায় আর্জেন্টিনা। তালিয়াফিকোর ইনজুরিতে ফাকুন্দো মেদিনার দলে সুযোগ পাওয়ার চান্স অনেক বেশি। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচেও তাকে দেখা গেছে। মার্শেইর এই ডিফেন্ডার মূলত সেন্টার ডিফেন্ডার। তবে বাঁ-পায়ের পারদর্শী হওয়ায় কোচ লিওনেল স্কালোনি তাকে লেফট ব্যাকেই খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন। আরআর/আইএইচএস

প্রথম ম্যাচের আগেই বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামার আগেই বড় দুঃসংবাদ পেলো বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর লেফট ব্যাক নিকোলাস তালিয়াফিকো ইনজুরির কারণে আলজেরিয়ার বিপক্ষে ১ম ম্যাচ থেকে ছিটকে গেলেন।

বৃহস্পতিবার তালিয়াফিকোর ইনজুরির খবরে আর্জেন্টিনা শিবির কিছুটা স্তম্ভিত হয়ে যায়। মূলত হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে পায়ের পেশীতে টান লাগে তার। হন্ডুরাসের বিপক্ষে ৪৫ মিনিট খেলেছিলেন এই লেফট ব্যাক। এরপর থেকেই পায়ের পেশীর ব্যথায় ভুগছেন। আইসল্যান্ডের বিপক্ষেও দেখা যায়নি তাকে।

গতকাল কোচিং স্টাফ ও ডাক্তারদের পরামর্শে তাকে প্রথম ম্যাচের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। তাকে নিয়ে ডাক্তাররা কোন ঝুঁকি নিতে চায় না বরং টুর্নামেন্টের পরবর্তী ধাপের জন্য তাকে প্রস্তুত রাখতে চায় আর্জেন্টিনা।

তালিয়াফিকোর ইনজুরিতে ফাকুন্দো মেদিনার দলে সুযোগ পাওয়ার চান্স অনেক বেশি। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচেও তাকে দেখা গেছে। মার্শেইর এই ডিফেন্ডার মূলত সেন্টার ডিফেন্ডার। তবে বাঁ-পায়ের পারদর্শী হওয়ায় কোচ লিওনেল স্কালোনি তাকে লেফট ব্যাকেই খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আরআর/আইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow