প্রথম সংসদ নির্বাচনে ভোট পড়ে ৫৫ শতাংশ, জামানত ছিল ১ হাজার টাকা

স্বাধীনতা-পরবর্তী প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭ মার্চ। দিনটি ছিল বুধবার। অংশগ্রহণকারী দলের সংখ্যা ছিল ১৪। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ছিল এক হাজার ৯১ জন। ওই সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ৩ কোটি ৫২ লাখ ৫ হাজার ৬৪২ জন। ভোটাধিকার প্রয়োগ করেছিল এক কোটি ৯৩ লাখ ২৯ হাজার ৬৮৩ জন। মোট ভোট পড়েছিল ৫৫ শতাংশ। প্রথম এ নির্বাচনে প্রার্থীদের জামানত ছিল এক হাজার টাকা। অংশগ্রহণকারী ১৪ দলের মধ্যে আওয়ামী লীগ ৩০০ আসনের মধ্যে এককভাবে পেয়েছিল ২৯২টি আসন। সংরক্ষিত নারী আসন ছিল ১৫টি। এ নির্বাচনে দলটির ১১ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। বাকি দলগুলোর মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল তিনটি, ন্যাপ (ভাসানী) একটি, বাংলাদেশ জাতীয় লীগ একটি এবং স্বতন্ত্র তিনজন প্রার্থী এমপি নির্বাচিত হয়েছিলেন। এ সংসদের প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। পাশাপাশি এবার গণভোট অনুষ্ঠিত হবে একই দিনে। এএসএ/এমএন

প্রথম সংসদ নির্বাচনে ভোট পড়ে ৫৫ শতাংশ, জামানত ছিল ১ হাজার টাকা

স্বাধীনতা-পরবর্তী প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭ মার্চ। দিনটি ছিল বুধবার। অংশগ্রহণকারী দলের সংখ্যা ছিল ১৪। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ছিল এক হাজার ৯১ জন।

ওই সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ৩ কোটি ৫২ লাখ ৫ হাজার ৬৪২ জন। ভোটাধিকার প্রয়োগ করেছিল এক কোটি ৯৩ লাখ ২৯ হাজার ৬৮৩ জন। মোট ভোট পড়েছিল ৫৫ শতাংশ। প্রথম এ নির্বাচনে প্রার্থীদের জামানত ছিল এক হাজার টাকা।

অংশগ্রহণকারী ১৪ দলের মধ্যে আওয়ামী লীগ ৩০০ আসনের মধ্যে এককভাবে পেয়েছিল ২৯২টি আসন। সংরক্ষিত নারী আসন ছিল ১৫টি। এ নির্বাচনে দলটির ১১ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। বাকি দলগুলোর মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল তিনটি, ন্যাপ (ভাসানী) একটি, বাংলাদেশ জাতীয় লীগ একটি এবং স্বতন্ত্র তিনজন প্রার্থী এমপি নির্বাচিত হয়েছিলেন। এ সংসদের প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। পাশাপাশি এবার গণভোট অনুষ্ঠিত হবে একই দিনে।

এএসএ/এমএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow