প্রথম সিনেমাতেই হৃদয় জয়, দর্শকের সাড়ায় আবেগঘন মিথিলা

প্রেক্ষাগৃহজুড়ে দর্শকের উচ্ছ্বাস, করতালি আর আবেগঘন প্রতিক্রিয়ার মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা হলো ঢাকাই চলচ্চিত্রে। মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’-এর হাত ধরে রুপালি পর্দায় অভিষেক ঘটেছে নবাগত তানজিয়া জামান মিথিলার। প্রথম সিনেমাতেই দর্শকদের ভালোবাসা ও অভাবনীয় সাড়ায় আবেগে ভেসেছেন এই নতুন মুখ, যার চোখে এখন স্বপ্ন আর কৃতজ্ঞতার ঝলক।  সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রকস্টার’ সিনেমার নিজের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন মিথিলা। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তানজিয়া জামান মিথিলা বলেন, ‘এখনও বিশ্বাস করতে পারছি না, এটা ছিল আমার প্রথম বাংলা সিনেমার প্রথম এন্ট্রি সিন।  ‘পর্দায় প্রথমবার নিজেকে দেখার পর যখন আপনাদের উচ্ছ্বাস, চিৎকার আর ভালোবাসা শুনেছি, তখন সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে।’ দর্শকদের এমন বাঁধভাঙা উন্মাদনা ছুঁয়ে গেছে এই নবাগতার মন। সেই আনন্দের মুহূর্তটি তুলে ধরে তিনি আরও বলেন, ‘একজন নতুন অভিনেত্রী হিসেবে এমন মুহূর্ত আমার জন্য ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাদের ভালোবাসা, সমর্থন আর উৎসাহ আমাকে আরও স্বপ্ন দেখতে সাহস দেয়।’ প্রেক্ষাগৃহে বসে দর্শকরা যেভাবে তাকে

প্রথম সিনেমাতেই হৃদয় জয়, দর্শকের সাড়ায় আবেগঘন মিথিলা
প্রেক্ষাগৃহজুড়ে দর্শকের উচ্ছ্বাস, করতালি আর আবেগঘন প্রতিক্রিয়ার মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা হলো ঢাকাই চলচ্চিত্রে। মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’-এর হাত ধরে রুপালি পর্দায় অভিষেক ঘটেছে নবাগত তানজিয়া জামান মিথিলার। প্রথম সিনেমাতেই দর্শকদের ভালোবাসা ও অভাবনীয় সাড়ায় আবেগে ভেসেছেন এই নতুন মুখ, যার চোখে এখন স্বপ্ন আর কৃতজ্ঞতার ঝলক।  সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রকস্টার’ সিনেমার নিজের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন মিথিলা। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তানজিয়া জামান মিথিলা বলেন, ‘এখনও বিশ্বাস করতে পারছি না, এটা ছিল আমার প্রথম বাংলা সিনেমার প্রথম এন্ট্রি সিন।  ‘পর্দায় প্রথমবার নিজেকে দেখার পর যখন আপনাদের উচ্ছ্বাস, চিৎকার আর ভালোবাসা শুনেছি, তখন সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে।’ দর্শকদের এমন বাঁধভাঙা উন্মাদনা ছুঁয়ে গেছে এই নবাগতার মন। সেই আনন্দের মুহূর্তটি তুলে ধরে তিনি আরও বলেন, ‘একজন নতুন অভিনেত্রী হিসেবে এমন মুহূর্ত আমার জন্য ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাদের ভালোবাসা, সমর্থন আর উৎসাহ আমাকে আরও স্বপ্ন দেখতে সাহস দেয়।’ প্রেক্ষাগৃহে বসে দর্শকরা যেভাবে তাকে গ্রহণ করেছেন, সেই ভালোবাসার ঋণ শোধ করার মতো নয় বলেও জানান তিনি। ভক্তদের ধন্যবাদ জানিয়ে মিথিলা শেষে লিখেছেন, ‘প্রতিটি হাততালি, প্রতিটি হাসি আর প্রতিটি সুন্দর কথার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাই এই মুহূর্তটাকে আমার জীবনের সবচেয়ে সুন্দর ও স্মরণীয় স্মৃতিগুলোর একটি করে তুলেছেন।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow