প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্বামীর সঙ্গে পারিবারিক কলহ ও দীর্ঘদিনের মনোমালিন্যের জেরে দিলরুবা (৩২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৩ জুন) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে মকিমপুর গ্রামের রজব আলীর ছেলে মো. মিজানের সঙ্গে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয় দিলরুবার। দিলরুবা ছিলেন মিজানের দ্বিতীয় স্ত্রী। বিয়ের পর থেকেই স্বামীর প্রথম স্ত্রীর বাড়িতে যাতায়াত ও সময় দেওয়া নিয়ে এই দম্পতির মধ্যে প্রায়ই বিরোধ ও বাগবিতণ্ডা লেগে থাকত। এরই ধারাবাহিকতায়, শুক্রবার দিবাগত রাতেও এই বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র কথা-কাটাকাটি হয়। পরে রাতের কোনো একসময় পরিবারের সদস্যদের অগোচরে দিলরুবা নিজ বসতঘরের আড়ার (তীর) সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হ

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্বামীর সঙ্গে পারিবারিক কলহ ও দীর্ঘদিনের মনোমালিন্যের জেরে দিলরুবা (৩২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৩ জুন) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে মকিমপুর গ্রামের রজব আলীর ছেলে মো. মিজানের সঙ্গে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয় দিলরুবার। দিলরুবা ছিলেন মিজানের দ্বিতীয় স্ত্রী। বিয়ের পর থেকেই স্বামীর প্রথম স্ত্রীর বাড়িতে যাতায়াত ও সময় দেওয়া নিয়ে এই দম্পতির মধ্যে প্রায়ই বিরোধ ও বাগবিতণ্ডা লেগে থাকত।

এরই ধারাবাহিকতায়, শুক্রবার দিবাগত রাতেও এই বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র কথা-কাটাকাটি হয়। পরে রাতের কোনো একসময় পরিবারের সদস্যদের অগোচরে দিলরুবা নিজ বসতঘরের আড়ার (তীর) সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন কালবেলাকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow