প্রথমবার ইউরোপে খেলতে যাচ্ছে বাংলাদেশ, প্রতিপক্ষ কে?
ফিফা র্যাঙ্কিংয়ের সবচেয়ে নিচের দল সান ম্যারিনো; ২১১ নম্বরে আছে ইউরোপের তারা। এবার অখ্যাত এই দলটার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ এবং সান ম্যারিনোর প্রীতি ফুটবল ম্যাচটি হবে আগামী ৫ জুন। সে ম্যাচে জামাল ভূঁইয়ার দলকে আতিথেয়তা দেবে সান ম্যারিনো। ইউরোপের কোনো জাতীয় দলের বিপক্ষে এটা হবে বাংলাদেশের প্রথম ম্যাচ। পাশাপাশি প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলতে যাচ্ছে তারা। সান মারিনোর জন্যও ম্যাচটা বিশেষ কিছুই হতে যাচ্ছে। অতীতে তারাও কখনো এশিয়ার কোনো দলের বিপক্ষে খেলেনি। ফিফা র্যাঙ্কিং বলছে—ম্যাচটিতে এগিয়ে থাকবে বাংলাদেশ; সান ম্যারিনোর বেশ ওপরেই আছে জামাল-হামজা চৌধুরীরা। র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৮১ নম্বরে। নিজেদের সবশেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। গত এক বছরে নতুন হাওয়া লেগেছে বাংলাদেশ ফুটবল। হামজা, ফাহমিদুল ইসলাম, শমিত সোম, জায়ান আহমেদের মতো প্রবাসী ফুটবলারদের আগমনে নতুন স্বপ্ন বুনছে টিম ম্যানেজমেন্ট এবং ভক্তরা।
ফিফা র্যাঙ্কিংয়ের সবচেয়ে নিচের দল সান ম্যারিনো; ২১১ নম্বরে আছে ইউরোপের তারা। এবার অখ্যাত এই দলটার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাংলাদেশ এবং সান ম্যারিনোর প্রীতি ফুটবল ম্যাচটি হবে আগামী ৫ জুন। সে ম্যাচে জামাল ভূঁইয়ার দলকে আতিথেয়তা দেবে সান ম্যারিনো। ইউরোপের কোনো জাতীয় দলের বিপক্ষে এটা হবে বাংলাদেশের প্রথম ম্যাচ। পাশাপাশি প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলতে যাচ্ছে তারা। সান মারিনোর জন্যও ম্যাচটা বিশেষ কিছুই হতে যাচ্ছে। অতীতে তারাও কখনো এশিয়ার কোনো দলের বিপক্ষে খেলেনি।
ফিফা র্যাঙ্কিং বলছে—ম্যাচটিতে এগিয়ে থাকবে বাংলাদেশ; সান ম্যারিনোর বেশ ওপরেই আছে জামাল-হামজা চৌধুরীরা। র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৮১ নম্বরে। নিজেদের সবশেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছে বাংলাদেশ।
গত এক বছরে নতুন হাওয়া লেগেছে বাংলাদেশ ফুটবল। হামজা, ফাহমিদুল ইসলাম, শমিত সোম, জায়ান আহমেদের মতো প্রবাসী ফুটবলারদের আগমনে নতুন স্বপ্ন বুনছে টিম ম্যানেজমেন্ট এবং ভক্তরা।
What's Your Reaction?