প্রথমবার একসঙ্গে ধানুশ-শ্রীলীলা

প্রথমবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন দক্ষিণী সুপারস্টার ধানুশ ও শ্রীলীলা। ‘আমরন’খ্যাত নির্মাতা রাজকুমার পেরিয়াসামি পরিচালিত এই ছবির অস্থায়ী নাম রাখা হয়েছে ‘ডি ৫৫’। কয়েক সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে ছবিটির ঘোষণা দেওয়া হলে গুঞ্জন ওঠে,  এতে ধানুশের বিপরীতে অভিনয় করবেন সাই পল্লবী। তবে সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ছবির নির্মাতা ঘোষণা করেন দক্ষিণী সেনসেশন শ্রীলীলার নাম। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় নির্মাতা দল নিশ্চিত করেছে, ধানুশের সঙ্গে প্রধান নারী চরিত্রে দেখা যাবে শ্রীলীলাকে।  ধানুশ নিজেও তার প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ান্ডারবার স্টুডিওর ব্যানারে নির্মিত এই সিনেমায় শ্রীলীলাকে স্বাগত জানিয়েছেন। ঘোষণাটি প্রকাশ করে নির্মাতারা লেখেন, এটা আপনি ভাবেননি। ‘ডি ৫৫’ সিনেমায় স্বাগত ঝলমলে শ্রীলীলাকে। অ্যাকশনধর্মী এই সিনেমায় বর্ষীয়ান অভিনেতা মামুট্টির যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। প্রথমদিকে অন্য একটি প্রযোজনা সংস্থার ব্যানারে ছবিটি নির্মাণের কথা থাকলেও পরে তারা সরে দাঁড়ায়। এরপর সব স্বত্ব ধানুশের নি

প্রথমবার একসঙ্গে ধানুশ-শ্রীলীলা
প্রথমবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন দক্ষিণী সুপারস্টার ধানুশ ও শ্রীলীলা। ‘আমরন’খ্যাত নির্মাতা রাজকুমার পেরিয়াসামি পরিচালিত এই ছবির অস্থায়ী নাম রাখা হয়েছে ‘ডি ৫৫’। কয়েক সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে ছবিটির ঘোষণা দেওয়া হলে গুঞ্জন ওঠে,  এতে ধানুশের বিপরীতে অভিনয় করবেন সাই পল্লবী। তবে সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ছবির নির্মাতা ঘোষণা করেন দক্ষিণী সেনসেশন শ্রীলীলার নাম। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় নির্মাতা দল নিশ্চিত করেছে, ধানুশের সঙ্গে প্রধান নারী চরিত্রে দেখা যাবে শ্রীলীলাকে।  ধানুশ নিজেও তার প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ান্ডারবার স্টুডিওর ব্যানারে নির্মিত এই সিনেমায় শ্রীলীলাকে স্বাগত জানিয়েছেন। ঘোষণাটি প্রকাশ করে নির্মাতারা লেখেন, এটা আপনি ভাবেননি। ‘ডি ৫৫’ সিনেমায় স্বাগত ঝলমলে শ্রীলীলাকে। অ্যাকশনধর্মী এই সিনেমায় বর্ষীয়ান অভিনেতা মামুট্টির যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। প্রথমদিকে অন্য একটি প্রযোজনা সংস্থার ব্যানারে ছবিটি নির্মাণের কথা থাকলেও পরে তারা সরে দাঁড়ায়। এরপর সব স্বত্ব ধানুশের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়। সম্প্রতি নির্মাতারা আরও জানান, সিনেমাটির গান ও আবহসংগীত পরিচালনা করবেন সাই অভ্যঙ্কর। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন ধানুশ, শ্রীলীলা, সুরকার সাই অভ্যঙ্কর এবং নির্মাতা রাজকুমার পেরিয়াসামি। ধানুশকে সবশেষ দেখা যায়, ‘তেরে ইশক মে’ হিন্দি সিনেমায় । আনন্দ এল রাই পরিচালিত এই সিনেমায় শঙ্কর চরিত্রে অভিনয় করেন তিনি। তার বিপরীতে অভিনয় করেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন।  এদিকে সামনে ধানুশকে দেখা যাবে অ্যাকশন থ্রিলার ‘কারা’ সিনেমায়। ‘পর থোজিল’ খ্যাত নির্মাতা ভিগনেশ রাজা পরিচালিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন মামিতা বাজু। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন করুণাস, জয়রাম, সুরাজ ভেঞ্জারামুদু প্রমুখ। সিনেমাটি চলতি বছরেই মুক্তির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শ্রীলীলা সম্প্রতি তামিল সিনেমায় অভিষেক করেছেন ‘পরশক্তি’ ছবির মাধ্যমে। সুধা কঙ্গারা পরিচালিত এই রাজনৈতিক পটভূমির সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন শিবকার্তিকেয়ন ও রবি মোহন। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অথর্ব মুরালি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow