প্রথমবার কোনো টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলেন মেসি

লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারে যুক্ত হলো এক বিরল ঘটনা। ক্যারিয়ারে প্রথমবার কোনো অফিসিয়াল প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো আর্জেন্টাইন মহাতারকাকে। ২০২৬ লিগস কাপে ক্লাব লিওনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে মেসির ইন্টার মিয়ামি। লিগস কাপের গ্রুপ পর্বে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি এমএলএসের ক্লাবটি। শেষ পর্যন্ত ক্লাব লিওনের বিপক্ষে হারের ফলে পরবর্তী রাউন্ডে ওঠার সুযোগ হারায় তারা। এর মধ্য দিয়ে মেসির ক্যারিয়ারে তৈরি হলো এক নজিরবিহীন অধ্যায়। বার্সেলোনা, প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) ও ইন্টার মিয়ামির হয়ে অসংখ্য প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মেসি। জাতীয় দলের হয়েও বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অন্যান্য বড় মঞ্চে খেলেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় সব ধরনের সাফল্যই পেয়েছেন এই ফুটবল কিংবদন্তি। তবে এবার লিগস কাপের গ্রুপ পর্বেই মায়ামির বিদায় মেসির ব্যক্তিগত রেকর্ডে এনে দিয়েছে বিরল এই ঘটনা। বিশেষ করে মেসির ক্যারিয়ারের শেষভাগে এসে এমন বিদায় আরও বেশি কষ্টদায়ক। মেসির জন্য এই লিগস কাপ অবশ্য শুরু থেকেই সহজ ছিল না। বাবার মৃত্যুর পর আর্জেন্টিনায় পরিবারের পাশে থাকতে গিয়ে টুর্নামেন্টের গুর

প্রথমবার কোনো টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলেন মেসি

লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারে যুক্ত হলো এক বিরল ঘটনা। ক্যারিয়ারে প্রথমবার কোনো অফিসিয়াল প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো আর্জেন্টাইন মহাতারকাকে। ২০২৬ লিগস কাপে ক্লাব লিওনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে মেসির ইন্টার মিয়ামি।

লিগস কাপের গ্রুপ পর্বে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি এমএলএসের ক্লাবটি। শেষ পর্যন্ত ক্লাব লিওনের বিপক্ষে হারের ফলে পরবর্তী রাউন্ডে ওঠার সুযোগ হারায় তারা। এর মধ্য দিয়ে মেসির ক্যারিয়ারে তৈরি হলো এক নজিরবিহীন অধ্যায়।

বার্সেলোনা, প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) ও ইন্টার মিয়ামির হয়ে অসংখ্য প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মেসি। জাতীয় দলের হয়েও বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অন্যান্য বড় মঞ্চে খেলেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় সব ধরনের সাফল্যই পেয়েছেন এই ফুটবল কিংবদন্তি।

তবে এবার লিগস কাপের গ্রুপ পর্বেই মায়ামির বিদায় মেসির ব্যক্তিগত রেকর্ডে এনে দিয়েছে বিরল এই ঘটনা। বিশেষ করে মেসির ক্যারিয়ারের শেষভাগে এসে এমন বিদায় আরও বেশি কষ্টদায়ক।

মেসির জন্য এই লিগস কাপ অবশ্য শুরু থেকেই সহজ ছিল না। বাবার মৃত্যুর পর আর্জেন্টিনায় পরিবারের পাশে থাকতে গিয়ে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ একটি ম্যাচে মাঠের বাইরে ছিলেন তিনি। পরে মিয়ামিতে ফিরে দলের সঙ্গে যোগ দিলেও শেষ পর্যন্ত দলকে নকআউট পর্বে নিয়ে যেতে পারেননি আটবারের ব্যালন ডি'অর জয়ী তারকা।

ফলে মেসির ক্যারিয়ারের ইতিহাসে এবার লেখা হলো এমন একটি অধ্যায়, যা আগে কখনো দেখা যায়নি- অফিসিয়াল কোনো প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকেই বিদায়।

আরআর/আইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow