প্রথমবার ভোট দিলেন সোহান-আকবর-রুমানারা

জুলাই অভ্যুত্থানের পর সকলের অপেক্ষা ছিল নির্বাচনের। অবশেষে আজ বৃৃহস্পতিবার সকাল থেকে চলছে ভোট গ্রহণ। এখনো পর্যন্ত উৎসবের আমজে ভোট দিতে আসছেন ভোটাররা। এ নির্বাচনে ৫০টি নিবন্ধিত দল অংশ নিয়েছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিএনপি ও জামায়াত। এই ভোট উৎসবে যোগ দিয়েছেন খেলোয়াড়রাও। অনেকে প্রথমবার ভোট দিয়েছেন। রংপুর নিজ এলাকায় প্রথমবার ভোট দিয়েছেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি। এ ছাড়া প্রথমবার ভোট দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান। নিজ এলাকা দৌলতপুরে ভোট দিয়েছেন তিনি। প্রথমবার ভোট দিয়েছেন বলে জানিয়েছেন নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদও। সবমিলিয়ে এবার ভোট দিচ্ছেন দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

প্রথমবার ভোট দিলেন সোহান-আকবর-রুমানারা

জুলাই অভ্যুত্থানের পর সকলের অপেক্ষা ছিল নির্বাচনের। অবশেষে আজ বৃৃহস্পতিবার সকাল থেকে চলছে ভোট গ্রহণ। এখনো পর্যন্ত উৎসবের আমজে ভোট দিতে আসছেন ভোটাররা। এ নির্বাচনে ৫০টি নিবন্ধিত দল অংশ নিয়েছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিএনপি ও জামায়াত।

এই ভোট উৎসবে যোগ দিয়েছেন খেলোয়াড়রাও। অনেকে প্রথমবার ভোট দিয়েছেন। রংপুর নিজ এলাকায় প্রথমবার ভোট দিয়েছেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি।

এ ছাড়া প্রথমবার ভোট দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান। নিজ এলাকা দৌলতপুরে ভোট দিয়েছেন তিনি। প্রথমবার ভোট দিয়েছেন বলে জানিয়েছেন নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদও।

সবমিলিয়ে এবার ভোট দিচ্ছেন দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow