প্রথমবারের মতো ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান, পাঁচ জেলায় উৎসবের আমেজ

নির্বাচনি প্রচারণার শেষ পর্যায়ে প্রথমবারের মতো ফরিদপুর সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান আজ সকালে ঢাকা থেকে আকাশপথে বরিশালে নির্বাচনি জনসভা শেষে দুপুর ১টা ৪৫ মিনিটে ফরিদপুরে পৌঁছাবেন। সেখান থেকে তাকে সুসজ্জিত গাড়িবহরে করে রাজেন্দ্র কলেজ মাঠে নেওয়া হবে। জনসভা শেষে বিকেলেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, এ জনসভাকে কেন্দ্র করে রাজেন্দ্র কলেজ মাঠ ও আশপাশের এলাকায় তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। মাঠজুড়ে বসানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও তোরণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ফরিদপুরসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা—ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামবে এই জনসভায়। এতে লাখো মানুষের সমাগম

প্রথমবারের মতো ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান, পাঁচ জেলায় উৎসবের আমেজ

নির্বাচনি প্রচারণার শেষ পর্যায়ে প্রথমবারের মতো ফরিদপুর সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান আজ সকালে ঢাকা থেকে আকাশপথে বরিশালে নির্বাচনি জনসভা শেষে দুপুর ১টা ৪৫ মিনিটে ফরিদপুরে পৌঁছাবেন। সেখান থেকে তাকে সুসজ্জিত গাড়িবহরে করে রাজেন্দ্র কলেজ মাঠে নেওয়া হবে। জনসভা শেষে বিকেলেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, এ জনসভাকে কেন্দ্র করে রাজেন্দ্র কলেজ মাঠ ও আশপাশের এলাকায় তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। মাঠজুড়ে বসানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও তোরণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ফরিদপুরসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা—ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামবে এই জনসভায়। এতে লাখো মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।

প্রথমবারের মতো ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান, পাঁচ জেলায় উৎসবের আমেজ

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন বলেন, তারেক রহমানের ফরিদপুর আগমন আমাদের জন্য ঐতিহাসিক ও প্রেরণাদায়ক একটি ঘটনা। তরুণ প্রজন্মের মাঝে বিএনপির রাজনীতিকে আরও শক্তিশালী করতে এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুবদলসহ বিএনপির সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে জনসভা সফল করার জন্য কাজ করছে। আমরা আশা করছি, আজকের জনসভা ফরিদপুরের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ নতুন উদ্যমে সংগঠিত হচ্ছে। ফরিদপুরের মানুষ দীর্ঘদিন ধরে তারেক রহমানকে সরাসরি দেখার অপেক্ষায় ছিল। সেই অপেক্ষার অবসান ঘটছে আজ।

এন কে বি নয়ন/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow