প্রথমবারের মতো সেজ্জিল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান

ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলি ও আমেরিকান লক্ষ্যবস্তুতে তাদের ‌‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের ৫৪তম ধাপ শুরু করেছে। ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো সেজ্জিল ক্ষেপণাস্ত্রসহ বেশ কিছু উন্নত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। খবর প্রেস টিভির। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা করেছে যে, ‘ইয়া জাহরা’ অপারেশন কোডের অধীনে প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। দ্বৈত ওয়ারহেডসহ সুপার-হেভি খোররামশাহর, খায়বার, কদর এবং এমাদসহ অসংখ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলি সরকারের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে আঘাত হানার জন্য সেজ্জিল ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়। আইআরজিসি এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে প্রতিশোধমূলক হামলার সময় সেজ্জিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে তেল আবিব, হার্জলিয়া এবং অধিকৃত অঞ্চলের কমপক্ষে ১৪

প্রথমবারের মতো সেজ্জিল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান

ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলি ও আমেরিকান লক্ষ্যবস্তুতে তাদের ‌‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের ৫৪তম ধাপ শুরু করেছে। ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো সেজ্জিল ক্ষেপণাস্ত্রসহ বেশ কিছু উন্নত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। খবর প্রেস টিভির।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা করেছে যে, ‘ইয়া জাহরা’ অপারেশন কোডের অধীনে প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করা হয়েছে।

দ্বৈত ওয়ারহেডসহ সুপার-হেভি খোররামশাহর, খায়বার, কদর এবং এমাদসহ অসংখ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলি সরকারের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে আঘাত হানার জন্য সেজ্জিল ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়।

আইআরজিসি এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে প্রতিশোধমূলক হামলার সময় সেজ্জিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে তেল আবিব, হার্জলিয়া এবং অধিকৃত অঞ্চলের কমপক্ষে ১৪১টি স্থানে সাইরেন বেজে উঠেছে। বসতি স্থাপনকারীদের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে সতর্ক করতেই এসব সাইরেন বেজে ওঠে। 

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow