প্রথমার্ধে আক্রমণে এগিয়ে থেকেও ডাচদের কাছে ২ গোল হজম সুইডেনের
প্রথমার্ধে বল দখলে নেদারল্যান্ডস এগিয়ে থাকলেও শট বেশি নিয়েছে সুইডেন। কিন্তু গোলমুখ খুলতে পারেনি। ব্রায়ান বব্বেইর ১৭ মিনিটের মধ্যে করা জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে নেদারল্যান্ডস। হিউস্টন স্টেডিয়ামে ম্যাচের শুরুতে দুর্দান্ত এক দলগত আক্রমণ থেকে প্রথম গোলটি করেন ব্রব্বেই। ব্রব্বেই পাস দেন তিজ্জানি রেইনডার্সের কাছে। রেইনডার্স দ্রুত বল দিয়ে দেন বাম দিকে থাকা কোচি গ্যাকপোর কাছে। লিভারপুল তারকা সামনে এগিয়ে মাথা তুলে বক্সে একটি নিচু ক্রস পাঠান, আর সেখানে অপেক্ষায় থাকা ব্রায়ান ব্রব্বে কাছ থেকে নিখুঁত সাইড-ফুট শটে বল জালে জড়িয়ে দেন! দুর্দান্ত মুভ, এক স্পর্শে আক্রমণ গড়া, ব্রব্বেইর ক্লিন ফিনিশ! নেদারল্যান্ডস ১-০ গোলে এগিয়ে যায়। এরপর মাত্র ১৭ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলও তুলে নেন তিনি। ডান প্রান্ত থেকে ডেনজেল ড্রামফ্রিসের চমৎকার নিচু ক্রসে নিখুঁত ফিনিশ করে নেদারল্যান্ডসকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন এই ফরোয়ার্ড। তবে স্কোরলাইন যতটা একপেশে দেখাচ্ছে, ম্যাচের চিত্র ততটা নয়। হাইড্রেশন বিরতির পর থেকে খেলায় প্রভাব বিস্তার করেছে সুইডেন। শেষ অংশে সুইডেনই বেশি আক্রমণাত্মক ছিল। সুইড
প্রথমার্ধে বল দখলে নেদারল্যান্ডস এগিয়ে থাকলেও শট বেশি নিয়েছে সুইডেন। কিন্তু গোলমুখ খুলতে পারেনি। ব্রায়ান বব্বেইর ১৭ মিনিটের মধ্যে করা জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে নেদারল্যান্ডস।
হিউস্টন স্টেডিয়ামে ম্যাচের শুরুতে দুর্দান্ত এক দলগত আক্রমণ থেকে প্রথম গোলটি করেন ব্রব্বেই। ব্রব্বেই পাস দেন তিজ্জানি রেইনডার্সের কাছে। রেইনডার্স দ্রুত বল দিয়ে দেন বাম দিকে থাকা কোচি গ্যাকপোর কাছে। লিভারপুল তারকা সামনে এগিয়ে মাথা তুলে বক্সে একটি নিচু ক্রস পাঠান, আর সেখানে অপেক্ষায় থাকা ব্রায়ান ব্রব্বে কাছ থেকে নিখুঁত সাইড-ফুট শটে বল জালে জড়িয়ে দেন!
দুর্দান্ত মুভ, এক স্পর্শে আক্রমণ গড়া, ব্রব্বেইর ক্লিন ফিনিশ! নেদারল্যান্ডস ১-০ গোলে এগিয়ে যায়।
এরপর মাত্র ১৭ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলও তুলে নেন তিনি। ডান প্রান্ত থেকে ডেনজেল ড্রামফ্রিসের চমৎকার নিচু ক্রসে নিখুঁত ফিনিশ করে নেদারল্যান্ডসকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন এই ফরোয়ার্ড।
তবে স্কোরলাইন যতটা একপেশে দেখাচ্ছে, ম্যাচের চিত্র ততটা নয়। হাইড্রেশন বিরতির পর থেকে খেলায় প্রভাব বিস্তার করেছে সুইডেন। শেষ অংশে সুইডেনই বেশি আক্রমণাত্মক ছিল।
সুইডিশ তারকা ভিক্টর গিওকেরেস একাধিক সুযোগ তৈরি করলেও নেদারল্যান্ডসের গোলরক্ষক বার্ট ফেরব্রুগেন দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন। এছাড়া ইয়াসিন আয়ারিও কয়েকটি ভালো সুযোগ পেলেও গোলের দেখা পাননি।
প্রথমার্ধে অন্যতম আলোচিত মুহূর্ত ছিল সুইডেনের ইসাক হিয়েন লগারবিকের হেড থেকে পাওয়া গোলটি বাতিল হওয়া। দুর্দান্ত হেডে তিনি বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি গণ্য হয়নি। সেই সময় গোলরক্ষক ফেরব্রুগেনের সঙ্গে জোরালো সংঘর্ষেও পড়তে হয় তাকে, ফলে দারুণ প্রচেষ্টাটি শেষ পর্যন্ত কোনো ফল বয়ে আনেনি।
প্রথমার্ধ শেষে নেদারল্যান্ডস ২-০ ব্যবধানে এগিয়ে থাকলেও সুইডেনের লড়াকু পারফরম্যান্স ইঙ্গিত দিচ্ছে যে দ্বিতীয়ার্ধে ম্যাচটি আরও জমে উঠতে পারে।
এমএমআর
What's Your Reaction?