প্রথমার্ধে একটি করে গোল দিয়েছে ইরান ও নিউজিল্যান্ড

যুদ্ধ পরিস্থিতি ও অনিশ্চয়তা পেরিয়ে ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে ইরান। নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুটা মোটেও ভালো হয়নি। গোল হজম করলেও সেটি শোধ দিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে ১-১ সমতায়। মঙ্গলবার (১৬ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ম্যাচের ৭ মিনিটেই গোল করে ১৬ বছর পর বিশ্বকাপে ফেরা নিউজিল্যান্ডকে এগিয়ে নেন এলিজাহ জাস্ট। পরে ৩২ মিনিটে ইরানের হয়ে সেই গোল শোধ করেন রামিন রেজাইয়ান। নিজেদের প্রান্ত থেকে গোলরক্ষকের ক্লিয়ারেন্স ইরানের প্রান্তে নিয়ে বল নিয়ন্ত্রণে নেন অধিনায়ক ক্রিস উড। তার কাছ থেকে বল পেয়ে যান এলিজা জাস্ট। তিনি দ্রুত বল বাড়ান পাস বাড়ান সারপ্রিত সিংয়ের কাছে। চিপ শটে আবারও উডের কাছে বল ফেরত পাঠান সিং। বক্সে থাকা জাস্ট আরেকবার বল পেয়ে যান উডের কাছ থেকে। এবার বল পেয়ে জোরালো শটে বল জড়িয়ে দেন জালে। আর তাতেই সপ্তম মিনিটে ম্যাচে লিড নেয় নিউজিল্যান্ড। অস্বস্তি নিয়ে বিশ্বকাপের ম্যাচে খেলতে নামা ইরান যেন আরও চাপে পড়ে যায় গোল হজম করে। যদিও সেটি তারা বুঝতে দিচ্ছিল না। চেষ্টা চালায় ম্যাচে ফিরে আসার। ৩২ মিনিটে সমতা ফেরায় ইরান। বক্সের বাইরে বল

প্রথমার্ধে একটি করে গোল দিয়েছে ইরান ও নিউজিল্যান্ড

যুদ্ধ পরিস্থিতি ও অনিশ্চয়তা পেরিয়ে ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে ইরান। নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুটা মোটেও ভালো হয়নি। গোল হজম করলেও সেটি শোধ দিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে ১-১ সমতায়।

মঙ্গলবার (১৬ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ম্যাচের ৭ মিনিটেই গোল করে ১৬ বছর পর বিশ্বকাপে ফেরা নিউজিল্যান্ডকে এগিয়ে নেন এলিজাহ জাস্ট। পরে ৩২ মিনিটে ইরানের হয়ে সেই গোল শোধ করেন রামিন রেজাইয়ান।

নিজেদের প্রান্ত থেকে গোলরক্ষকের ক্লিয়ারেন্স ইরানের প্রান্তে নিয়ে বল নিয়ন্ত্রণে নেন অধিনায়ক ক্রিস উড। তার কাছ থেকে বল পেয়ে যান এলিজা জাস্ট। তিনি দ্রুত বল বাড়ান পাস বাড়ান সারপ্রিত সিংয়ের কাছে।

চিপ শটে আবারও উডের কাছে বল ফেরত পাঠান সিং। বক্সে থাকা জাস্ট আরেকবার বল পেয়ে যান উডের কাছ থেকে। এবার বল পেয়ে জোরালো শটে বল জড়িয়ে দেন জালে। আর তাতেই সপ্তম মিনিটে ম্যাচে লিড নেয় নিউজিল্যান্ড।

অস্বস্তি নিয়ে বিশ্বকাপের ম্যাচে খেলতে নামা ইরান যেন আরও চাপে পড়ে যায় গোল হজম করে। যদিও সেটি তারা বুঝতে দিচ্ছিল না। চেষ্টা চালায় ম্যাচে ফিরে আসার।

৩২ মিনিটে সমতা ফেরায় ইরান। বক্সের বাইরে বল পান সালমান গহদ্দোস। দারুণ থ্রু পাস বাড়ান শাহরিয়ার মগহানলৌয়ের দিকে। তিনি দারুণ শট নিলেও নিউজিল্যান্ডের ডিফেন্ডার সারম্যান সেটি ব্লক করে দিলেও ভাগ্যক্রমে ইরানের রামিন রেজাইয়ানের সামনে গিয়ে পড়ে বল। সুযোগটি কাজে লাগিয়ে ইরানের হয়ে সমতা ফেরান তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে নিউজিল্যান্ডের অর্ধে একটি ফ্রি-কিক পায় ইরান। রামিন দারুণ এক ক্রসে বল তুলে দেন বক্সে। সেখানে থাকা নেমাতি বল জালে পাঠিয়ে উল্লাস শুরু করেন।

তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললে গোলটি বাতিল হয়ে যায়। ফলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে ইরান। ফলে ১-১ সমতাতেই শেষ হয় প্রথমার্ধ।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow