প্রধান নির্বাচক লিপুর মেয়াদ ১ মাস বাড়াল বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক পদে আরও এক মাস থেকে যাচ্ছেন গাজী আশরাফ হোসেন লিপু। তার দুই বছরের চুক্তির মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। তবে লিপুর দীর্ঘমেয়াদি চুক্তিতে অনাগ্রহ এবং স্বল্পমেয়াদি চুক্তির শর্ত মেনে নিয়ে আপাতত তার মেয়াদ এক মাস বাড়িয়েছে বিসিবি। পদ শূন্য হওয়ার আগেই অবশ্য নতুন করে প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশার সুমনকে দায়িত্ব দেওয়ার গুঞ্জন শোনা যায়। এ নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়। কিন্তু আজ রোববার বিসিবির বোর্ড মিটিং শেষে এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে। আপাতত মাস খানেক দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য লিপুকেই প্রস্তাব দেবে বিসিবি। এরপর প্রধান নির্বাচকসহ সহকারী নির্বাচকের পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার দায়িত্ব ভার পড়েছে বিসিবির চার পরিচালকের কাঁধে। এমনকি নির্বাচকের নিয়োগ বিজ্ঞাপন আকারেও দিতে পারে বিসিবি। 

প্রধান নির্বাচক লিপুর মেয়াদ ১ মাস বাড়াল বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক পদে আরও এক মাস থেকে যাচ্ছেন গাজী আশরাফ হোসেন লিপু। তার দুই বছরের চুক্তির মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। তবে লিপুর দীর্ঘমেয়াদি চুক্তিতে অনাগ্রহ এবং স্বল্পমেয়াদি চুক্তির শর্ত মেনে নিয়ে আপাতত তার মেয়াদ এক মাস বাড়িয়েছে বিসিবি।

পদ শূন্য হওয়ার আগেই অবশ্য নতুন করে প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশার সুমনকে দায়িত্ব দেওয়ার গুঞ্জন শোনা যায়। এ নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়। কিন্তু আজ রোববার বিসিবির বোর্ড মিটিং শেষে এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে। আপাতত মাস খানেক দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য লিপুকেই প্রস্তাব দেবে বিসিবি।

এরপর প্রধান নির্বাচকসহ সহকারী নির্বাচকের পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার দায়িত্ব ভার পড়েছে বিসিবির চার পরিচালকের কাঁধে। এমনকি নির্বাচকের নিয়োগ বিজ্ঞাপন আকারেও দিতে পারে বিসিবি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow