প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিসিবির অভিনন্দন
বাংলাদেশের নবগঠিত সরকারকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার অনুষ্ঠিত বোর্ড সভায় দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকারকে এই অভিনন্দন জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। বিসিবির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকারকে কার্যভার গ্রহণ করায় বোর্ড উষ্ণ অভিনন্দন জানিয়েছে। নতুন এই নেতৃত্বের অধীনে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে বোর্ড দৃঢ়ভাবে বিশ্বাস করে। বিশেষ করে ক্রীড়া খাতের টেকসই উন্নয়ন ও উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ভাবনা ও নতুন সরকারের পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বোর্ড পরিচালকরা।’ একই সাথে জাতীয় ফুটবল দলের সাবেক সফল অধিনায়ক মো. আমিনুল হক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তাঁকে বিশেষ অভিনন্দন জানিয়েছে বিসিবি। এসকেডি/আইএন
বাংলাদেশের নবগঠিত সরকারকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ রোববার অনুষ্ঠিত বোর্ড সভায় দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকারকে এই অভিনন্দন জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
বিসিবির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকারকে কার্যভার গ্রহণ করায় বোর্ড উষ্ণ অভিনন্দন জানিয়েছে। নতুন এই নেতৃত্বের অধীনে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে বোর্ড দৃঢ়ভাবে বিশ্বাস করে। বিশেষ করে ক্রীড়া খাতের টেকসই উন্নয়ন ও উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ভাবনা ও নতুন সরকারের পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বোর্ড পরিচালকরা।’
একই সাথে জাতীয় ফুটবল দলের সাবেক সফল অধিনায়ক মো. আমিনুল হক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তাঁকে বিশেষ অভিনন্দন জানিয়েছে বিসিবি।
এসকেডি/আইএন
What's Your Reaction?