প্রধানমন্ত্রী দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, বরখাস্ত দুই কর্মকর্তা 

রাজধানীতে কুরবানির বর্জ্য অপসারণে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। তারা দুজনই উপসচিব পদমর্যাদার কর্মকর্তা। জানা গেছে, শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রটোকল ছাড়াই নিজে গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার উন্নয়ন প্রকল্প ও কুরবানির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনের সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কুরবানি

প্রধানমন্ত্রী দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, বরখাস্ত দুই কর্মকর্তা 

রাজধানীতে কুরবানির বর্জ্য অপসারণে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। তারা দুজনই উপসচিব পদমর্যাদার কর্মকর্তা।

জানা গেছে, শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রটোকল ছাড়াই নিজে গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার উন্নয়ন প্রকল্প ও কুরবানির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কুরবানির বর্জ্যের পাশাপাশি পুরোনো ময়লাও রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। গুরুত্বপূর্ণ এসব এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশ দেখে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। এছাড়া সফরসঙ্গী হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মীরদা এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ অ্যাডভোকেট মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow