প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের কথা বলেন: নাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের কথা বলেন ও ব্যক্তিগত আক্রমণের রাজনীতি করেন না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক সাখাওয়াত হোসেন খান। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এর আগে নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় মহানগর বিএনপির নবনির্মিত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাখাওয়াত হোসেন খান বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের কথা বলেন। তিনি ব্যক্তিগত আক্রমণের রাজনীতি করেন না। আমরাও কাউকে আক্রমণ করতে চাই না। তবে কেউ যদি আমাদের ওপর আক্রমণ করে, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে।’ রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতি করতে হলে শালীনতা বজায় রাখতে হবে। অশালীন বক্তব্য ও উসকানিমূলক মন্তব্যের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ নষ্ট না করার আহ্বান জানিয়ে

প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের কথা বলেন: নাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের কথা বলেন ও ব্যক্তিগত আক্রমণের রাজনীতি করেন না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক সাখাওয়াত হোসেন খান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এর আগে নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় মহানগর বিএনপির নবনির্মিত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সাখাওয়াত হোসেন খান বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের কথা বলেন। তিনি ব্যক্তিগত আক্রমণের রাজনীতি করেন না। আমরাও কাউকে আক্রমণ করতে চাই না। তবে কেউ যদি আমাদের ওপর আক্রমণ করে, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে।’

রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতি করতে হলে শালীনতা বজায় রাখতে হবে। অশালীন বক্তব্য ও উসকানিমূলক মন্তব্যের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ নষ্ট না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো গুপ্ত রাজনৈতিক সংগঠনের অপতৎপরতা মেনে নেওয়া হবে না।

সাখাওয়াত হোসেন খান আরও বলেন, দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে এবং একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে কোনো অপশক্তিই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পথ রুদ্ধ করতে পারবে না।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বিএনপি নেতা শওকত হাশেম শকুসহ মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow