প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, প্রতিবাদে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুর টোল প্রত্যাহারের দাবিতে আন্দোলন চলাকালে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে শহরের ফুড অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বাতেন খাঁ মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্যের নামে হুমকি, সহিংসতার উসকানি কিংবা জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেতুর টোল প্রত্যাহারের দাবিতে সড়ক ও সেতু অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করা হয়েছে। এসময় বক্তারা রাজনৈতিক নেতাদের নিয়ে অশালীন মন্তব্য এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবর আলী রুমন, জেলা ছাত্রদলের সভাপতি ফজলে আজিম মিম এবং সাধারণ স

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, প্রতিবাদে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুর টোল প্রত্যাহারের দাবিতে আন্দোলন চলাকালে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে শহরের ফুড অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বাতেন খাঁ মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্যের নামে হুমকি, সহিংসতার উসকানি কিংবা জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেতুর টোল প্রত্যাহারের দাবিতে সড়ক ও সেতু অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করা হয়েছে।

এসময় বক্তারা রাজনৈতিক নেতাদের নিয়ে অশালীন মন্তব্য এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবর আলী রুমন, জেলা ছাত্রদলের সভাপতি ফজলে আজিম মিম এবং সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

সোহান মাহমুদ/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow