প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই ভেঙে গেলো বইমেলার স্টল
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশালে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠান ও বইমেলার উদ্বোধনের আগেই ঝড় ও বৈরী আবহাওয়ায় ভেঙে গেছে কয়েকটি স্টল। এতে আয়োজক ও প্রকাশকদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। শনিবার (২৩ মে) দুপুর ২টা ২০ মিনিটের দিকে হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায়। পরে শুরু হয় দমকা হাওয়া ও ঝড়। এতে মেলার মাঠে নির্মাণাধীন ও অস্থায়ীভাবে প্রস্তুত করা কয়েকটি স্টল ক্ষতিগ্রস্ত হয়। কিছু স্টলের টিন ও ত্রিপল উড়ে যায় এবং বাঁশের কাঠামো ভেঙে পড়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রিশাল সফরকে কেন্দ্র করে জাতীয় কবির স্মৃতিবিজড়িত এলাকায় বিশেষ বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইসঙ্গে খাল পুনঃখনন কাজের উদ্বোধনেরও প্রস্তুতি চলছিল। উদ্বোধনের প্রস্তুতির শেষ পর্যায়ে থাকলেও আকস্মিক ঝড়ে মেলার পরিবেশে বিঘ্ন ঘটে। মেলার কয়েকজন স্টল মালিক জানান, অনেক কষ্ট করে স্টল প্রস্তুত করা হয়েছিল। কিন্তু ঝড়ে মুহূর্তের মধ্যেই বড় ধরনের ক্ষতি হয়েছে। এখন দ্রুত সংস্কার কাজ চালিয়ে উদ্বোধনের আগেই সবকিছু প্রস্তুত করার চেষ্টা চলছে। স্টলে থাকা সাজিদ নামে একজন জানান, ক্ষতিগ্রস্ত স্টলগুলো দ্রুত মেরামতের উদ্যোগ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশালে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠান ও বইমেলার উদ্বোধনের আগেই ঝড় ও বৈরী আবহাওয়ায় ভেঙে গেছে কয়েকটি স্টল। এতে আয়োজক ও প্রকাশকদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।
শনিবার (২৩ মে) দুপুর ২টা ২০ মিনিটের দিকে হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায়। পরে শুরু হয় দমকা হাওয়া ও ঝড়। এতে মেলার মাঠে নির্মাণাধীন ও অস্থায়ীভাবে প্রস্তুত করা কয়েকটি স্টল ক্ষতিগ্রস্ত হয়। কিছু স্টলের টিন ও ত্রিপল উড়ে যায় এবং বাঁশের কাঠামো ভেঙে পড়ে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রিশাল সফরকে কেন্দ্র করে জাতীয় কবির স্মৃতিবিজড়িত এলাকায় বিশেষ বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইসঙ্গে খাল পুনঃখনন কাজের উদ্বোধনেরও প্রস্তুতি চলছিল। উদ্বোধনের প্রস্তুতির শেষ পর্যায়ে থাকলেও আকস্মিক ঝড়ে মেলার পরিবেশে বিঘ্ন ঘটে।
মেলার কয়েকজন স্টল মালিক জানান, অনেক কষ্ট করে স্টল প্রস্তুত করা হয়েছিল। কিন্তু ঝড়ে মুহূর্তের মধ্যেই বড় ধরনের ক্ষতি হয়েছে। এখন দ্রুত সংস্কার কাজ চালিয়ে উদ্বোধনের আগেই সবকিছু প্রস্তুত করার চেষ্টা চলছে।
স্টলে থাকা সাজিদ নামে একজন জানান, ক্ষতিগ্রস্ত স্টলগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময়েই অনুষ্ঠান ও বইমেলার কার্যক্রম শুরু হবে বলে তারা আশা করছেন।
হোসাইন সুলভ/এএইচ/এমএস
What's Your Reaction?