প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দিয়েছে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকার পথে রওনা দেন।  রোববার সন্ধ্যায় ‘রহস্যজনক কারণে’ এ বাধার মুখে পড়েন তিনি। অথচ কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরই সফর শুরু করেছিলেন জাহেদ উর রহমান।  বিষয়টি নিয়ে বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। তাতে বলা হয়, সোমবার থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ওই বৈঠকে তার বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল।  জানা গেছে, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আড়াই ঘণ্টা বিমানবন্দর

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দিয়েছে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকার পথে রওনা দেন।  রোববার সন্ধ্যায় ‘রহস্যজনক কারণে’ এ বাধার মুখে পড়েন তিনি। অথচ কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরই সফর শুরু করেছিলেন জাহেদ উর রহমান।  বিষয়টি নিয়ে বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। তাতে বলা হয়, সোমবার থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ওই বৈঠকে তার বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল।  জানা গেছে, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আড়াই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখে। এমন পরিস্থিতিতে জাহেদ উর রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রাতেই তিনি দিল্লি থেকে কলম্বোর উদ্দেশে রওনা করেছেন। সোমবার দুপুরের আগেই তার দেশে ফেরার কথা রয়েছে। ফলে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের বৈঠকে অংশ নিতে পারছেন না তিনি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow