প্রধানমন্ত্রীর ত্রাণ ও মানবিক সহায়তা পেল ৫০০ দুস্থ মানুষ
নীলফামারীর কিশোরগঞ্জে ৫০০ হতদরিদ্র, দুস্থ ও অসহায় মানুষ প্রধানমন্ত্রীর ত্রাণ ও মানবিক সহায়তার অর্থ পেল। সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম এই অনুদানের অর্থ গরীব ও অসহায়দের হাতে তুলে দেন।উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে এই মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নীলফামারীর কিশোরগঞ্জে ৫০০ হতদরিদ্র, দুস্থ ও অসহায় মানুষ প্রধানমন্ত্রীর ত্রাণ ও মানবিক সহায়তার অর্থ পেল। সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম এই অনুদানের অর্থ গরীব ও অসহায়দের হাতে তুলে দেন।
উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে এই মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী প্রমুখ।
এছাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?