প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনকালে বিমানবন্দরে থাকবেন ৪ জন

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচারে পরিবর্তন আনা হয়েছে। প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফিরে আসার সময় বিমানবন্দরে ৪ জন উপস্থিত থাকবেন বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি স্বাক্ষরিত এক বিধিমালায় এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশযাত্রা এবং স্বদেশ প্রত্যাবর্তনকালে নিম্নোক্ত ব্যক্তিরা বিমানবন্দরে উপস্থিত থাকবেন। তারা হলেন, মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব। এর আগে প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে প্রটোকল অনুযায়ী মন্ত্রিপরিষদের সদস্য, সামরিক ও অসামরিক বাহিনীর প্রধান (যেমন, তিন বাহিনীর প্রধান) এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকতেন।

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনকালে বিমানবন্দরে থাকবেন ৪ জন

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচারে পরিবর্তন আনা হয়েছে। প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফিরে আসার সময় বিমানবন্দরে ৪ জন উপস্থিত থাকবেন বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি স্বাক্ষরিত এক বিধিমালায় এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশযাত্রা এবং স্বদেশ প্রত্যাবর্তনকালে নিম্নোক্ত ব্যক্তিরা বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

তারা হলেন, মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব।

এর আগে প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে প্রটোকল অনুযায়ী মন্ত্রিপরিষদের সদস্য, সামরিক ও অসামরিক বাহিনীর প্রধান (যেমন, তিন বাহিনীর প্রধান) এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকতেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow