প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পূজা উদযাপন পরিষদ ও সার্বজনীন পূজা কমিটির নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।  তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছেন। তাদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেছেন। সাক্ষাৎকালে স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। হিন্দু সম্প্রদায়ের নেতাদের মধ্যে ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল। এ ছাড়া ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, তপন মজুমদার প্রমুখ নেতারাও ছিলেন। বৈঠকের পর মহানগর  সার্বজনীন প

প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পূজা উদযাপন পরিষদ ও সার্বজনীন পূজা কমিটির নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছেন। তাদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেছেন।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

হিন্দু সম্প্রদায়ের নেতাদের মধ্যে ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল। এ ছাড়া ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, তপন মজুমদার প্রমুখ নেতারাও ছিলেন।

বৈঠকের পর মহানগর  সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে  আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছি। তিনি আমাদের সমস্যাগুলো শুনেছেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস তিনি দিয়েছেন।’

তিনি আরও বলেন,‘আমরা সংখ্যালঘু কমিশন, সংখ্যালঘু সুরক্ষা আইন, হিন্দু ফাউন্ডেশন, দেবোত্তর সম্পত্তি আইন ইত্যাদি বিষয়গুলো নিয়েও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি।’

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ‘আমরা আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি। তিনি আমাদের কথাগুলো শুনেছেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow