প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকাল ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। ওই বৈঠকের পর প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের বিষয়টি সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে। বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফ করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অমীমাংসিত ও সংবেদনশীল বেশ কিছু বিষয় রয়েছে। এর মধ্যে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড, সীমান্তে বাংলাদেশি নিহতের ঘটনা, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা এবং পুশ-ইনের মতো বিষয়গুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ ছাড়া বৈঠকে দুই দেশের বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়ও গুরুত্ব পেতে পারে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকাল ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। ওই বৈঠকের পর প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের বিষয়টি সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে। বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফ করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অমীমাংসিত ও সংবেদনশীল বেশ কিছু বিষয় রয়েছে। এর মধ্যে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড, সীমান্তে বাংলাদেশি নিহতের ঘটনা, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা এবং পুশ-ইনের মতো বিষয়গুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

এ ছাড়া বৈঠকে দুই দেশের বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়ও গুরুত্ব পেতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow