প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পরিবেশ পদক নিলেন ঢাবি প্রো ভিসি

পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম। বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস ২০২৬-এর জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে এ পদক তুলে দেন। এর আগে গত ৭ জুন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে অধ্যাপক ড. আবদুস সালামকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’-এর জন্য মনোনীত করা হয়। অধ্যাপক ড. আবদুস সালাম দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে পরিবেশ, বায়ুদূষণ ও প্রযুক্তি বিষয়ে গবেষণা করে আসছেন। বায়ুদূষণ, অ্যাটমোসফেরিক সায়েন্স, জলবায়ু পরিবর্তন এবং জনস্বাস্থ্য বিষয়ে তার আন্তর্জাতিক মানের গবেষণা বাংলাদেশের বায়ুর মানোন্নয়ন, দূষণের উৎস শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য জার্নালে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি দেশ-বিদেশের বিভিন্ন সম্মেলন ও

প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পরিবেশ পদক নিলেন ঢাবি প্রো ভিসি
পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম। বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস ২০২৬-এর জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে এ পদক তুলে দেন। এর আগে গত ৭ জুন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে অধ্যাপক ড. আবদুস সালামকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’-এর জন্য মনোনীত করা হয়। অধ্যাপক ড. আবদুস সালাম দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে পরিবেশ, বায়ুদূষণ ও প্রযুক্তি বিষয়ে গবেষণা করে আসছেন। বায়ুদূষণ, অ্যাটমোসফেরিক সায়েন্স, জলবায়ু পরিবর্তন এবং জনস্বাস্থ্য বিষয়ে তার আন্তর্জাতিক মানের গবেষণা বাংলাদেশের বায়ুর মানোন্নয়ন, দূষণের উৎস শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য জার্নালে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি দেশ-বিদেশের বিভিন্ন সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণের পাশাপাশি ১৫০টিরও বেশি থিসিস তত্ত্বাবধান করেছেন। জাতীয় পরিবেশ পদকে ভূষিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা অধ্যাপক ড. আবদুস সালামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পরিবেশ সংরক্ষণ, পরিবেশ শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর তিনজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ প্রদান করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow