প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন কিওয়া প্ল্যাটফর্ম মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারী কর্মীদের বৈধতা নবায়নের জন্য নির্ধারিত সময়সীমা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। মঙ্গলবার, ৩০ জুন পর্যন্ত নিয়োগকর্তারা কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা তাদের সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ পাবেন। কিওয়া জানিয়েছে, আগামী বুধবার, ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে, তাদের নিয়োগকর্তার প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণের প্রক্রিয়া শুরু হবে। প্ল্যাটফর্মটির ব্যাখ্যায় বলা হয়েছে, কোনো কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে নবায়ন না হলে তাকে প্রতিষ্ঠানের তালিকা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া হবে। তবে কর্মীকে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া যেসব সময় কাজ করানো হয়েছে, সেই সময় পর্যন্ত অর্জিত সব বকেয়া আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে। এ কারণে নির্ধারিত সময়সীমার আগেই সংশ্লিষ্ট কর্মীদের কাগজপত্র নিয়মিত করার জন্য নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে কিওয়া। তবে একটি ব্যতিক্রমের কথাও

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন কিওয়া প্ল্যাটফর্ম মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারী কর্মীদের বৈধতা নবায়নের জন্য নির্ধারিত সময়সীমা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। মঙ্গলবার, ৩০ জুন পর্যন্ত নিয়োগকর্তারা কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা তাদের সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ পাবেন।

কিওয়া জানিয়েছে, আগামী বুধবার, ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে, তাদের নিয়োগকর্তার প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণের প্রক্রিয়া শুরু হবে।

প্ল্যাটফর্মটির ব্যাখ্যায় বলা হয়েছে, কোনো কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে নবায়ন না হলে তাকে প্রতিষ্ঠানের তালিকা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া হবে।

তবে কর্মীকে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া যেসব সময় কাজ করানো হয়েছে, সেই সময় পর্যন্ত অর্জিত সব বকেয়া আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে। এ কারণে নির্ধারিত সময়সীমার আগেই সংশ্লিষ্ট কর্মীদের কাগজপত্র নিয়মিত করার জন্য নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে কিওয়া।

তবে একটি ব্যতিক্রমের কথাও জানানো হয়েছে। যদি কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু তার ইকামার (বাসস্থান অনুমতি) মেয়াদ এখনো কমপক্ষে ১৮০ দিন বৈধ থাকে, তাহলে ওয়ার্ক পারমিট নবায়ন সম্ভব না হলেও তাকে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে অপসারণ করা হবে না।

কিন্তু ইকামার অবশিষ্ট মেয়াদ ১৮০ দিনের কম হলে, পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা এড়াতে নিয়োগকর্তাকে একসঙ্গে ইকামা ও ওয়ার্ক পারমিট দুটিই নবায়ন করতে হবে।

কিওয়া আরও জানিয়েছে, যেসব প্রবাসী কর্মী তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ বা বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করছেন, তাদের নামও স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেকর্ড থেকে বাতিল হয়ে যাবে। এ ক্ষেত্রেও কর্মীকে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজে রাখার সময়ের সব বকেয়া ফি ও আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে।

বকেয়া ওয়ার্ক পারমিট ফি দ্রুত পরিশোধ করে সংশ্লিষ্ট কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা তাদের সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের মাধ্যমে আইনগত ব্যবস্থা ও অতিরিক্ত আর্থিক দায় এড়াতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্ল্যাটফর্মটি নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে।

সূত্র : সৌদি গেজেট 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow