প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও ধারণ, ব্যবসায়ী আটক
গোপনে এক প্রবাসী স্ত্রীর গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জামালপুরের মেলান্দহে শফিকুল ইসলাম (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার নাংলা ইউনিয়নের দেওলাবাড়ি সর্দারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত শফিকুল ইসলাম ওই এলাকার সাদেক আলীর ছেলে ও মেলান্দহ পৌর বাজারের জিন্নাহ মার্কেটের কাপড় ব্যবসায়ী।
সূত্র জানায়, অভিযুক্ত শফিকুল ইসলাম মেলান্দহ পৌর এলাকার গরুহাটের পাশে নিজস্ব বাসায় বসবাস করতেন ও প্রবাসীর স্ত্রী পাশাপাশি আরেকটি বাসায় ভাড়ায় বসবাস করতেন। বাথরুমে গোসল করার সময় শফিকুল ইসলাম তার নিজের বাসার ছাঁদ থেকে মুঠোফোনে ওই নারীর ভিডিও ধারণ করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, এক প্রবাসীর স্ত্রীর গোসল করার ভিডিও ধারণ করার অভিযোগে শফিকুল নামে যুবককে গ্রেপ্তার করে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।