প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু 

কক্সবাজারের উখিয়ায় এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২ মার্চ) রাত ১০টা থেকে ভোররাত ৩টার মধ্যে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে নিহতের পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব মরিচ্যা মধুঘোনা কলার পাহাড় এলাকায়।  নিহত লালা বিবি (২৮) মালয়েশিয়া প্রবাসী ওই এলাকার আব্দুল শুক্কুরের স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, প্রবাসীর স্ত্রী লালা বিবি প্রতিদিনের মতো রাতের খাবার শেষে তার সাত বছরের ছেলে আবু বক্কর সিদ্দিক ও চার বছরের কন্যা নূর ফাতেমাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার (৩ মার্চ) ভোর আনুমানিক ৪টা ৩৫ মিনিটে ছেলে ঘুম থেকে উঠে মাকে ঘরের ভেতরের কক্ষে মেঝেতে রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। তার কপাল, নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল বলে জানায় শিশুটি। পরে সে পাশের বাড়ির মমতাজ বেগমকে খবর দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পুলিশকে অবহিত করা হলে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ বিষয়ে উখিয়

প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু 

কক্সবাজারের উখিয়ায় এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২ মার্চ) রাত ১০টা থেকে ভোররাত ৩টার মধ্যে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে নিহতের পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব মরিচ্যা মধুঘোনা কলার পাহাড় এলাকায়। 

নিহত লালা বিবি (২৮) মালয়েশিয়া প্রবাসী ওই এলাকার আব্দুল শুক্কুরের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, প্রবাসীর স্ত্রী লালা বিবি প্রতিদিনের মতো রাতের খাবার শেষে তার সাত বছরের ছেলে আবু বক্কর সিদ্দিক ও চার বছরের কন্যা নূর ফাতেমাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার (৩ মার্চ) ভোর আনুমানিক ৪টা ৩৫ মিনিটে ছেলে ঘুম থেকে উঠে মাকে ঘরের ভেতরের কক্ষে মেঝেতে রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। তার কপাল, নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল বলে জানায় শিশুটি। পরে সে পাশের বাড়ির মমতাজ বেগমকে খবর দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পুলিশকে অবহিত করা হলে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ নুর আহম্মদ বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি এবং ঘটনার সাথে জড়িত কেউ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow