প্রবাসীর স্ত্রীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় পুলিশ সদস্য আটক

ময়মনসিংহের ভালুকায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হয়েছেন পুলিশ সদস্য। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে। গ্রামবাসী তাকে আটক করার পর খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেন। আটক পুলিশ সদস্যের নাম এএসআই আজহার উদ্দীন রাকিব (৩২)। তিনি কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত বলে জানা গেছে। তার বাড়ি ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের মধ্য রাজৈ এলাকায়। তিনি ওই এলাকার আবুল কাসেমের ছেলে এবং প্রবাসীর চাচাত ভাই। স্থানীয় সূত্রে জানা যায়, ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার রাতে এলাকাবাসীর সন্দেহ হলে তারা প্রবাসীর বাড়িতে প্রবেশ করে রাকিবকে হাতেনাতে আটক করে। খবর পেয়ে পরিস্থিতি শান্ত রাখতে ভালুকা থানা পুলিশ বিষয়টি ভালুকা আর্মি ক্যাম্পকে জানায়। পরে সকাল ৭টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে। পরে তাকে ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক পুলিশ সদস্যকে প্রসিকিউশন দিয়ে

প্রবাসীর স্ত্রীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় পুলিশ সদস্য আটক

ময়মনসিংহের ভালুকায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হয়েছেন পুলিশ সদস্য। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে। গ্রামবাসী তাকে আটক করার পর খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেন।

আটক পুলিশ সদস্যের নাম এএসআই আজহার উদ্দীন রাকিব (৩২)। তিনি কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত বলে জানা গেছে। তার বাড়ি ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের মধ্য রাজৈ এলাকায়। তিনি ওই এলাকার আবুল কাসেমের ছেলে এবং প্রবাসীর চাচাত ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার রাতে এলাকাবাসীর সন্দেহ হলে তারা প্রবাসীর বাড়িতে প্রবেশ করে রাকিবকে হাতেনাতে আটক করে।

খবর পেয়ে পরিস্থিতি শান্ত রাখতে ভালুকা থানা পুলিশ বিষয়টি ভালুকা আর্মি ক্যাম্পকে জানায়। পরে সকাল ৭টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে। পরে তাকে ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক পুলিশ সদস্যকে প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow