প্রবাসীর স্ত্রীর সঙ্গে ‘শিবির কর্মী’ ধরা

মাগুরার মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ইব্রাহিম সরদার নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে উপজেলার চৌবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।  অভিযোগ উঠেছে, ইব্রাহিম সরদার ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রশিবির জানায়, ইব্রাহিম সরদার সংগঠনের কোনো পদে নেই। তবে নির্বাচনে ছাত্রশিবিরের হয়ে কাজ করেছে। জানা গেছে, গৃহবধূর স্বামী প্রবাসে থাকেন। এ সুযোগে ইব্রাহিম সরদার গৃহবধূর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি গৃহবধূর পরিবারের সদস্যরা জানতে পেরে ইব্রাহিমের পরিবারকে অবগত করে। এরপরও কোনো প্রতিকার পায়নি প্রবাসীর পরিবার। গত শুক্রবার রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করলে বাড়ির সদস্যরা দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানায়। পরে তারা দুজনকে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। প্রবাসীর স্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে আমার স্বামী দেশের বাইরে অবস্থান করছেন। এ সুযোগে ইব্রাহিম সরদারের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে যোগাযোগ ও সম্পর্ক ছিল। মাগুরা জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইনামুল বলেন, অভিযুক্ত ইব্রাহিম সরদার নির্বাচনকালীন সময়ে আমাদের দলীয় প্রার্থীর

প্রবাসীর স্ত্রীর সঙ্গে ‘শিবির কর্মী’ ধরা
মাগুরার মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ইব্রাহিম সরদার নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে উপজেলার চৌবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।  অভিযোগ উঠেছে, ইব্রাহিম সরদার ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রশিবির জানায়, ইব্রাহিম সরদার সংগঠনের কোনো পদে নেই। তবে নির্বাচনে ছাত্রশিবিরের হয়ে কাজ করেছে। জানা গেছে, গৃহবধূর স্বামী প্রবাসে থাকেন। এ সুযোগে ইব্রাহিম সরদার গৃহবধূর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি গৃহবধূর পরিবারের সদস্যরা জানতে পেরে ইব্রাহিমের পরিবারকে অবগত করে। এরপরও কোনো প্রতিকার পায়নি প্রবাসীর পরিবার। গত শুক্রবার রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করলে বাড়ির সদস্যরা দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানায়। পরে তারা দুজনকে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। প্রবাসীর স্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে আমার স্বামী দেশের বাইরে অবস্থান করছেন। এ সুযোগে ইব্রাহিম সরদারের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে যোগাযোগ ও সম্পর্ক ছিল। মাগুরা জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইনামুল বলেন, অভিযুক্ত ইব্রাহিম সরদার নির্বাচনকালীন সময়ে আমাদের দলীয় প্রার্থীর হয়ে নিজ এলাকাতে কাজ করেছেন। কিন্তু আমাদের ওই এলাকাতে যেহেতু কোনো ওয়ার্ড কমিটি নাই, তাই তিনি আমাদের দায়িত্বশীল বা পদধারী কোনো নেতা না।  মহম্মদপুর থানার ওসি মো. আশরাফুজ্জামান বলেন, তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow