প্রমিলা ফুটবল কাপে মহালছড়িকে ১১ গোলে ধরাশায়ী করলো খাগড়াছড়ি ফুটবল একাডেমি

তরুণ ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করার লক্ষ্য নিয়ে খাগড়াছড়িতে পর্দা উঠলো ‘প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই গোলবন্যার সাক্ষী হলেন খাগড়াছড়ি স্টেডিয়ামের দর্শকরা। প্রতিপক্ষ মহালছড়ি স্বপ্নবিলাস প্রমিলা স্পোর্টস একাডেমিকে ১১-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি। ​শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়াম প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ প্রমিলা টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। ​উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, 'যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ ধারায় ফিরিয়ে আনার সবচেয়ে প্রাকৃতির ও শক্তিশালী মাধ্যম হলো খেলাধুলা। তরুণদের মাদকের পথ পরিহার করে মাঠে ফিরে আসতে হবে। ক্রীড়াচর্চার মাধ্যমে কেবল নিজেদের মেধার বিকাশই ঘটে না, বরং এখান থেকেই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার দুয়ার উন্মোচিত হয়।' ​লীগ পদ্ধতিতে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার মোট পাঁচটি প্রমিলা দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের প্রথম দিনেই বল দখলের লড়াই ও আক্রমণাত্মক ফুটবলের পসরা

প্রমিলা ফুটবল কাপে মহালছড়িকে ১১ গোলে ধরাশায়ী করলো খাগড়াছড়ি ফুটবল একাডেমি

তরুণ ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করার লক্ষ্য নিয়ে খাগড়াছড়িতে পর্দা উঠলো ‘প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই গোলবন্যার সাক্ষী হলেন খাগড়াছড়ি স্টেডিয়ামের দর্শকরা। প্রতিপক্ষ মহালছড়ি স্বপ্নবিলাস প্রমিলা স্পোর্টস একাডেমিকে ১১-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি।

​শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়াম প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ প্রমিলা টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

​উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, 'যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ ধারায় ফিরিয়ে আনার সবচেয়ে প্রাকৃতির ও শক্তিশালী মাধ্যম হলো খেলাধুলা। তরুণদের মাদকের পথ পরিহার করে মাঠে ফিরে আসতে হবে। ক্রীড়াচর্চার মাধ্যমে কেবল নিজেদের মেধার বিকাশই ঘটে না, বরং এখান থেকেই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার দুয়ার উন্মোচিত হয়।'

​লীগ পদ্ধতিতে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার মোট পাঁচটি প্রমিলা দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের প্রথম দিনেই বল দখলের লড়াই ও আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় খাগড়াছড়ি ফুটবল একাডেমি। প্রথমার্ধ থেকেই মহালছড়ির রক্ষণভাগকে ব্যস্ত রেখে একের পর এক গোল আদায় করে নেয় তারা। দলের হয়ে দুর্দান্ত এক ডাবল হ্যাট্রিকসহ একাই ৬টি গোল উপহার দেন স্ট্রাইকার মানুচিং মারমা। তার ঝলকে শেষ পর্যন্ত ১১-০ গোলের বড় জয় নিশ্চিত করে খাগড়াছড়ি।

​উদ্বোধনী এ ক্রীড়াযজ্ঞে প্রমিলা ফুটবলারদের উৎসাহিত করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. নজরুল ইসলামসহ স্থানীয় ক্রীড়া সংগঠক, সাংবাদিকবৃন্দ ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow